ধর্ষকদের সর্ব্বোচ শাস্তি ফাঁসির দাবীতে সীতাকুণ্ডে নারী শিক্ষার্থীদের মানববন্ধন
সীতাকুণ্ড প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টাসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে সীতাকুণ্ডে নারী শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধন সীতাকুণ্ড পৌরসদরস্থ মহাসড়কে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শত শত নারী শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা ” ধর্ষকের ফাঁসি ভাইরাইল হোক, কাল কি তবে আমার পালা ?, আমার দেশে আমার নিরাপত্তা কোথায় ?, বাংলাদেশ আজ উলঙ্গ, বাংলাদেশ আজ ধর্ষিত, ধর্ষন করার সাথে সাথে ধর্ষকদের ধরুন ভাইরাইল হবার পর নয়” এরকম
বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকাড হাতে ধর্ষকদের সর্ব্বোচ শাস্তি ফাঁসির দাবী জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সারাদেশে নারী, শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্নারকলিপি প্রদান করে।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু


আপনার মতামত লিখুন