খুঁজুন
, ,

‘ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কার্যক্রম শুরু হতে পারে’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 23 November, 2020, 10:17 am
‘ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কার্যক্রম শুরু হতে পারে’

যুক্তরাষ্ট্রে আগামী ১১ ডিসেম্বর নাগাদ কোভিড-১৯-এর টিকাদান কার্যক্রম শুরু হতে পারে। বয়স ও ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে টিকা পাবেন মার্কিনিরা। দেশটির নভেল করোনাভাইরাস কার্যক্রমের প্রধান ড. মনসেফ স্লাওইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ড. মনসেফ স্লাওই মার্কিন সংবামাধ্যম সিএনএনকে জানিয়েছেন, করোনার কোনো টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার ‘২৪ ঘণ্টার মধ্যেই তা টিকাদানের জন্য নির্ধারিত কেন্দ্রে পৌঁছানোর’ পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন ড. মনসেফ স্লাওই।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এক কোটি ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই লাখ ৫৫ হাজার মানুষ।

বিশ্বের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।

এদিকে যৌথভাবে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার পর, প্রতিষেধকটির জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (এফডিএ) কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক।

এর আগে গত বুধবার ফাইজার-বায়োএনটেক তাদের তৈরি ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর বলে ঘোষণা করে। প্রতিষেধক হিসেবে টিকার দুটি ডোজ দিতে হবে। চলতি বছরের শেষ নাগাদ টিকার সর্বাধিক পাঁচ কোটি ডোজ উৎপাদনে করতে পারবে বলে আশা করছে ফাইজার।

ফাইজার-বায়োএনটেকের আবেদনের পরিপ্রেক্ষিতে এফডিএ জানিয়েছে, ভ্যাকসিনটির জরুরি প্রয়োগের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের উপদেষ্টা কমিটি আগামী ১০ ডিসেম্বর বৈঠকে বসবে।

ড. মনসেফ স্লাওই সিএনএনকে জানিয়েছেন, ভ্যাকসিনটি ব্যবহারের ‘অনুমোদন পেলে দিন দুয়েকের মধ্যেই হয়তো’ সেটি প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যার ওপর ভিত্তি করে ভ্যাকসিনগুলো সরবরাহ করা হবে। ড. মনসেফ স্লাওই বলেন, কাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে, সে বিষয়ে অঙ্গরাজ্যগুলো নিজেরা সিদ্ধান্ত নেবে। তবে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের যেমন—স্বাস্থ্য সেবাকর্মী ও বয়স্কদের আগে ভ্যাকসিন দেওয়ার জন্য সুপারিশ করা হবে।

যুক্তরাষ্ট্রের আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না গত সোমবার ঘোষণা করেছিল, তাদের তৈরি করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে দেখা গেছে প্রতিষেধকটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। এ ছাড়া মডার্না আরো জানিয়েছে, নিজেদের ভ্যাকসিনের আরো সুরক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার পর চলতি মাসের মধ্যে তারাও এফডিএর কাছে টিকার জরুরি প্রয়োগের অনুমতির আবেদন করবে।

করোনার সম্ভাব্য ভ্যাকসিনগুলো যে পর্যায়ে কার্যকারিতা দেখিয়েছে, তাতে ৭০ শতাংশ মার্কিনিকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে আগামী বছরের মে মাস নাগাদ যুক্তরাষ্ট্রে ‘সত্যিকারের হার্ড ইমিউনিটি’ অর্জন করা সম্ভব হতে পারে বলে মনে করছেন ড. স্লাওই।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।