খুঁজুন
, ,

১৫ ডিসেম্বরের আগেই চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন: মতবিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 24 November, 2020, 9:57 pm
১৫ ডিসেম্বরের আগেই চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন: মতবিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ

চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতি, কমিউনিটি হল মালিক সমিতি ও দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভায় আগামী ১৫ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ড অফিস গুলো কর্মহীন হয়ে আছে। স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায়ীদের নানা ধরনের সমস্যা ও বিপাকের সম্মূখীন হচ্ছেন।

ট্রেড লাইসেন্স গ্রহন, নবায়ন, জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ, প্রত্যয়ন পত্র সংগ্রহ ও প্রয়োজনীয় নানা কাজ নিয়ে আমরা ব্যাপক সমস্যায় রয়েছি। অধুনা সাধারন জনগণও একই প্রকার সমস্যার সম্মূখীন হচ্ছেন। চট্টগ্রামের মত বাণিজ্যিক মহানগরের নাগরিক সেবার সর্বোচ্চ সংস্থা সিটি কর্পোরেশন দীর্ঘদিন এভাবে চলতে পারেনা বলেও মন্তব্য করেন বক্তারা।

তারা আরও বলেন, বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় এনে আগামীর ডিসেম্বরে মাঝামাঝি সময়ের আগেই যে কোন সুবিধাজনক সময়ে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহন করবে এটা আমাদের কেবল প্রত্যাশাই নয়, আমাদের জোরালো দাবীও বটে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত সিটি মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী। বক্তব্যে তিনি ব্যাবসায়ী নেতৃবৃন্দকে দীর্ঘ সময় ধরে সেবা পেতে নানা সমস্যার সম্মূখীন হয়েও ধৈর্য্যের সাথে অপেক্ষা করায় জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি ব্যাবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে কিছু আসনে সংসদ উপ নির্বাচন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌর কর্পোরেশনের মত স্থানীয় নির্বাচন পর্যায়ক্রমে আয়োজন করে যাচ্ছে নির্বাচন কমিশন। সে হিসেবে আমরা নিশ্চিত ধরে নিতে পারি চট্টগ্রামের মত গুরুত্বপূর্ণ সিটির মেয়র ও কাউন্সিলর নির্বাচনও অচিরেই অনুষ্ঠিত হবে। কমিশনের প্রতি পুরোপুরি আস্থা, সম্মান রেখেই আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ নির্বাচন আয়োজনে আপনাদের যৌক্তিক প্রত্যাশাকে আমি জোর সমর্থন জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, দেশের সর্বত্র স্থানীর সরকার নির্বাচন ও জাতীয় সংসদের উপ নির্বাচন হচ্ছে। চট্টগ্রামেও উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হয়েছে, হতে যাচ্ছে। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটার যুক্তিসংগত কোন কারণ থাকতে পারেনা।

চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও আঁখি মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারন সভাপতি সালেহ আহমেদ সুলতান, সহ সভাপতি নুরুল কবির, সাধারন সম্পাদক সৈয়দ খুরশেদ আলম, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারন সম্পাদক মো. সাইফুদ্দীন চৌধুরী দুলাল, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারন সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, চট্টগ্রাম কনভেনশন হল মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক রাজন কুমার দাশগুপ্ত, পৌর জহুর হকার্স মার্কেটের সাধারন সম্পাদক আবুল কাশেম।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।