খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে খুলনাকে জেতালেন আরিফুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ১২:৪৮ পূর্বাহ্ণ
শেষ ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে খুলনাকে জেতালেন আরিফুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন আরিফুল হক। শেষ ওভারের প্রথম পাঁচ বলে চারটি ছক্কা হাঁকিয়ে প্রায় জিতে যাওয়া ম্যাচ ফরচুন বরিশালের মুঠো থেকে বের করে আনেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি তামিমের দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান।

দলের পক্ষে অর্ধশতক হাঁকান পারভেজ হোসেন ইমন (৪২ বলে ৫১)। এছাড়া তৌহিদ হৃদয় ২৫ বলে ২৭, মাহিদুল ইসলাম অঙ্কন ১০ বলে ২১, তামিম ১৫ বলে ১৫ ও তাসকিন আহমেদ ৫ বলে অপরাজিত ১২ রানের ইনিংস খেলেন।

খুলনার পক্ষে শহিদুল আলম চারটি উইকেট শিকার করেন তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়ে। দুটি করে উইকেট শিকার করেন শফিউল ইসলাম ও হাসান মাহমুদ। ৩ ওভার বল করে ১৮ রানের খরচায় একটি উইকেট শিকার করেন ১৩ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান।

অবশ্য বোলিংয়ের খুলনার সাফল্য মিলিয়ে যায় ব্যাটিংয়ের সময়। তাসকিন-সুমন খানদের বোলিং তোপে রিয়াদ-সাকিবরা প্রত্যাশা অনুযায়ী রান তুলতে ব্যর্থ হন। প্রথম ওভারেই তাসকিন শিকার করেন এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসকে। সাকিব (১৩ বলে ১৫) ও রিয়াদ (১৬ বলে ১৭) প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন জহুরুল ইসলাম অমি ও শামিম হোসেন পাটোয়ারি। জহুরুল ২৬ বলে ৩১ ও শামিম ১৮ বলে ২৬ রান করে বিদায় নেন। আরিফুল হকের ধীরগতির ইনিংস বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছিল। তবে নিজের শক্তিটুকু বুঝি শেষ ওভারের জন্য জমা রেখেছিলেন হার্ড হিটার হিসেবে পরিচিত এই ব্যাটসম্যান।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। তামিম বল তুলে দেন মেহেদী হাসান মিরাজকে। মিরাজের প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে চারটি ছক্কা হাঁকিয়ে আরিফুল অবিশ্বাস্যভাবে দলকে জয় এনে দেন ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই। বরিশালের পক্ষে তাসকিন ও সুমন দুজনই শিকার করেন দুটি করে উইকেট। হারের তেতো স্বাদ পাওয়া মিরাজ ৩.৫ ওভারে বিলি করেছেন ৩৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : জেমকন খুলনা

ফরচুন বরিশাল : ১৫২/৯ (২০ ওভার)
ইমন ৫১, হৃদয় ২৭, অঙ্কন ২১, তামিম ১৫
শহিদুল ১৭/৪, শফিউল ২৭/২

জেমকন খুলনা : ১৫৫/৫ (১৯.৫ ওভার)
আরিফুল ৪৮*, জহুরুল ৩১ শামিম ২৬
সুমন ২১/২, তাসকিন ৩৩/২

ফল :জেমকন খুলনা ৪ উইকেটে জয়ী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…