ঝালকাঠিতে পিয়াঁজ নিয়ে বিপাকে পড়েছেন টিসিবির ডিলাররা
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে টিসিবির ডিলারদের আমদানি করা পিয়াঁজ নিয়ে বিপাকে রয়েছে। তাদের এই পিয়াঁজ অন্য পণ্য চিনি, ডাল ও ভোজ্য তৈলের সাথে বাধ্যতামূলকভাবে বিক্রী করার জন্য দেয়া হয়েছে।
বাজারে আমদানি করা পিয়াঁজ ৪০ টাকা কেজি দরে এবং দেশী পিয়াঁজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা অন্য পণ্য ক্রয়ের সাথে পিয়াঁজ না কিনলে অন্য পণ্য বিক্রি করে না। একারণে ক্রেতারা ডিলারদের কাছ থেকে ডাল, চিনি ও তৈল বাজারে একটু বেশি হলেও সেখান থেকে ক্রয় করছেন । এর ফলে টিসিবি ডিলারদের স্টোরে পচনশীল এই পিয়াঁজ মজুদ থাকছে।
এ নিয়ে ডিলাররা বিপাকে রয়েছে বলে টিসিবি ডিলারা অবিযোগ করেছেন। ঝালকাঠি জেলায় ২৫ জন নিয়মিত টিসিবির ডিলার রয়েছে। তাদের মধ্যে প্রতিদিন ২ জন ডিলারকে রোটেসন করে ট্রাকে করে পণ্য বিক্রি করছে। টিসিবি প্রতিদিন ডিলারদের এক টন করে পণ্য বিক্রির জন্য বরিশাল থেকে পণ্য সরবরাহ করছে। এর মধ্যে অর্ধেক পরিমাণ পিয়াঁজ দেয়া হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেল ঝালকাঠির পূর্ব চাদকাঠিতে টিসিবির ডিলারে দোকানে বিক্রয়কৃত পিয়াঁজ পরে আছে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর


আপনার মতামত লিখুন