খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ওমানের ২২ টাকা মূল্যের নোট ১৫ হাজার টাকায় বিক্রি, প্রতারক চক্রের ২ সদস্য আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৫:৪১ অপরাহ্ণ
ওমানের ২২ টাকা মূল্যের নোট ১৫ হাজার টাকায় বিক্রি, প্রতারক চক্রের ২ সদস্য আটক

চট্টগ্রাম ডেস্ক : বিদেশি নোট দেখিয়ে সংঘবদ্ধ চক্রের নানা কৌশলী অফারে টোপ গিলেছিলেন জুবায়ের মোহাম্মদ হোসেইন নামের এক ভুক্তভোগী। দেশিয় টাকায় ২২ টাকা মূল্যের ওমানের একটি নোট ১৫ হাজার টাকা হিসেবে মোট ৪টি নোট ৬০ হাজার টাকা দিয়ে কিনেছেন তিনি।

তবে তিনি বোকা হলেও তার ছেলের বুদ্ধিমর্তায় বৈদেশিক মুদ্রা জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশি ৪টি নোট ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলন আয়োজন করে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে কোতোয়ালী জোনের এসি নোবেল চাকমা বলেন বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে নগরীর স্টেশন রোড ও হালিশহর থেকে সংঘবদ্ধ মুদ্রা জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃত দুইজন হল,বরগুনা জেলার তালতলী পশ্চিম হরিণখোলা এলাকার মো. আবু হানিফের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৪) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া মুকিমপুর এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. জাহান হোসেন প্রকাশ সুমন (২৮)।

আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে এ চক্রের আরো দু সদস্য রানা ও হালিমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনার বিবরণে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, জুবায়ের মোহাম্মদ হোসেইন নামের এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযানে বিদেশি মুদ্রা জালিয়াত চক্রের ২ সদস্যকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

ওসি ভুক্তভোগী অভিযোগকারীর বরাতে বলেন, এনায়েত বাজার এলাকায় অবস্থিত এবি ব্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলে বাসায় যাওয়ার পথে একজন সিএনজি চালক জুবায়েরকে ডেকে কথা বলতে চাই।

কাছে গেলে ওই সিএনজি চালক ৪টি বিদেশি নোট দেখিয়ে এগুলো বাংলা টাকায় রুপান্তরের জন্য সহযোগীতা চাই জুবায়েরের কাছে। জুবায়ের বিদেশি নোটগুলো হাতে নিয়ে ভাল করে দেখার আগেই ঘটনাস্থলে হাজির সংঘবদ্ধ চক্রের অপর দুই সদস্য। তারা বেশ কিছুক্ষণ দর কষাকষি করে একজন প্রতিটি নোট ১৫ হাজার টাকা হিসেবে ৩০ হাজার টাকায় কিনতে চান।

এদিকে নোটগুলোর অনেক দাম শুনে লোভে পড়ে জুবায়ের। তাছাড়া সিএনজি চালকের অনুরোধে জুবায়ের চারটি নোট ৬০ হাজার টাকায় কিনে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ঘটনা ছেলেকে খুলে বলতেই ছেলে নোটগুলো দেখে বলেন এগুলো ওমানের। যার প্রতিটি দাম মাত্র ২২ টাকা।

সাথে সাথে জুবায়ের তার ছেলেকে নিয়ে কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্টেশন রোড থেকে সুমনকে ও পরে তার দেওয়া তথ্যে হালিশহর এলাকা থেকে জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ।

ওসি মহসীন বলেন, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিদেশি নোটসহ এভাবে তারা নানা কৌশলে পথচারীদের লোভনীয় অফারের ফাঁদে ফেলে এবং সুযোগ বুঝে টাকা হাতিয়ে নেয়।

এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে আটককৃতদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করবেন বলে জানায় ওসি মহসীন।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…