সীতাকুণ্ডে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকালে কেন্দ্রীয় বিএনপির শোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ রাত
সীতাকুণ্ডে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকালে কেন্দ্রীয় বিএনপির শোক

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক এবং শ্রমিক নেতা বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন(৭২) ইন্তেকাল করেছেন।

বুধবার রাতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুম তফাজ্জল হোসেন দীর্ঘদিন যাবৎ হৃদরোগ আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন, এছাড়া হাফিজ জুট মিলস এ দীর্ঘ ৩০ বছর শ্রমিক নেতার দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সাবেক উত্তর যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিন জানান, দেশের এই ক্রান্তি লগ্নে বিএনপি নেতা ও বীর মুক্তিযুদ্ধের মৃত্যুতে সীতাকুণ্ডে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পুরণ হওয়ার নয়। দেশের যে ভোটার বিহীন সরকার দেশ শাসন করছে এর হাত থেকে দেশের জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিএনপি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তারই মধ্যে এর মুক্তিযুদ্ধের চলে যাওয়া দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

এদিকে বীর মুক্তিযুদ্ধা মরহুম তফাজ্জল হোসেনকে দেখতে যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া। তিনি শোকশোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান।

২৪ ঘণ্টা/দুলু

Feb2
Feb2