২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৪, শনাক্ত ২২৫২
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২২৫২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭৭২ জন।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭২ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯০ হাজার ৯৫১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫২৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৩০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৪১১টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ২০ জন পুরুষ ও নারী চার জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দুই জন করে চার জন।
ময়মনসিংহ বিভাগে তিন জন। এছাড়া রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে এক জন করে তিন জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৪ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
তারা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯২ হাজার ১০৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৯ হাজার ১০৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯৯৭ জন।


আপনার মতামত লিখুন