খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মাস্ক না পড়লে সেবা নাই,নগরীতে নজরদারি বাড়াচ্ছে চসিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৮:৫৮ অপরাহ্ণ
করোনায় মাস্ক না পড়লে সেবা নাই,নগরীতে নজরদারি বাড়াচ্ছে চসিক

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে প্রচার-প্রচারণার পাশাপাশি প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে মাঠে নামছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

কর্পোরেশনকে এই কাজে সহযোগীতা করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাাম সিটি ইউনিট ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কর্ণফুলী রেজিমেন্টের সদস্যরা।

আজ সোমবার সকালে চসিকের টাইগারপাস অস্থায়ী অফিসে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বুধবার থেকে নগরীর পাঁচ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনতায় ব্যানার লাগানো, নগরজুড়ে মাইকিং, স্বাস্থ্য সুরক্ষা সম্বলিত প্রচার পত্র বিলি করা হবে। যে পাঁচ পয়েন্টে প্রচার প্রচারণা চালানো হবে সেসব স্থান হলো সিমেন্ট ক্রসিং অক্সিজেন, সিটি গেইট, কাপ্তাই রাস্তার মাথা,অক্সিজেন মোড়, শাহ আমানত সেতুসংলগ্ন এলাকা।

দুই গ্রুপে বিভক্ত হয়ে নগরীতে প্রচার প্রচারণায় নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন কর্মাসূচি হাতে নিয়েছে কর্পোরেশন। একটি গ্রুপ কোন ব্যক্তি মাস্ক পরিধান না করে যাতে নগরে ঢুকতে তাদের ফিরিয়ে দিবে। অপর গ্রুপ জনবহুল এলাকা যেমন বাজার শপিংমলে আসা ক্রেতা সাধাারণের মাঝে প্রচারপত্র বিলির পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিতে ব্যবস্থা নিবে। সভায় প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিত ছিলেন।

এত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, কর্পোরেশনের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো. আলী, প্রশাসকের একান্ত সচিব আবুল হাসেম, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার মেজর এ কে এম শামসুদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন আরো বলেন , করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে দেশে সংক্রমন ও মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এই মহামারির মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হবে। টীকা না আসা পর্যন্ত তাই প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে মাস্ক পরিধান করে সুরক্ষা নিয়ে চলাফেরার বিকল্প কোন পথ নাই।

তিনি বলেন নগরবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরিধান করবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোন ব্যক্তি মাস্ক পরিধান না করলে তাকে সেবা প্রদান করবেনা। কর্পোরেশন করোনাকালে নো মাস্ক, নো সার্ভিস সিদ্ধান্তের ভিত্তিতে নাগরিকসেবার কাজ পরিচালনা করবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…