খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন চান ক্রীড়ামোদীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ৪:২৯ অপরাহ্ণ
বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন চান ক্রীড়ামোদীরা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির নির্বাচন চান ২০১৮ সালে স্থগিত হওয়া নির্বাচনের ক্রীড়ামোদী পদপ্রার্থীগণ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতির কাছে এ সংক্রান্তে পত্র দিয়েছেন তারা।

উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সহ-সভাপতি পদপ্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহীম, সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নাজিম উদ্দিন, এসএম মোদ্দাচ্ছের, মো. আবদুস শুক্কুর রানা, ফজলুল কবির, মো. মানিক স্বাক্ষরিত এ পত্রে বলা হয়, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বিগত ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছিল। তফশীল অনুযায়ী ওই বছরের ২০ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিলো। তফশীল ঘোষণার পর উপজেলার ক্রীড়ামোদীগণ বিভিন্ন পদে নির্ধারিত ফরমে আবেদন করেন এবং কয়েকটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীও রয়েছেন। তবে তফশীলে ঘোষিত নির্ধারিত নির্বাচনের ২৭ ফেব্রুয়ারি অজ্ঞাত কারণে স্থগিত ঘোষণা করা হয়। এতে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। ফলে উপজেলার খেলোয়াড়গণ মনোবল হারিয়ে অনুশীলনসহ বিভিন্ন লীগ-টূর্ণামেন্টে অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থগিত হওয়া এ নির্বাচন পুন:রায় আয়োজনের মধ্য দিয়ে উপজেলার ক্রীড়া সংস্থার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও নিয়মিত খেলাধূলা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার কাছে পত্র দিয়েছেন বলে জানিয়েছেন বিগত নির্বাচনের ক্রীড়ামোদী পদপ্রার্থীগণ।

২৪ ঘণ্টা/পূজন

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…