খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই ও উত্তর আমিরাত কমিউনিটির উদ্যাগে রাষ্ট্রদূতকে সংবর্ধনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৭:৩২ অপরাহ্ণ
দুবাই ও উত্তর আমিরাত কমিউনিটির উদ্যাগে রাষ্ট্রদূতকে সংবর্ধনা

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : আমিরাতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক উন্নতি হওয়ার পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র প্রচেষ্টার দাবীদার। সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারবার আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মােহাম্মদ আবুজাফর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত এর উদ্যাগে দুবাই শেখ জায়েদ রােডস্থ ক্রাউন প্লাজার হলরুমে আয়ােজিত সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরাে বলেন, আমিরাতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক হয়েছে তা আমাদের ধরে রাখতে কাজ করতে হবে।

বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা প্রকৌশলী মােহাম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আইয়ুব আলী বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মােহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মােহাম্মদ ইকবাল হােসেন খান, ডেপুটি কনসাল জেনারেল মােহাম্মদ শাহেদুল ইসলাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাহতাবুর রহমান নাসির সিআইপি, দুবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মালিক, বিশিষ্ট কমিউনিটি নেতা ডা. সৈয়দ নুর মােহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মােহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, মাহবুবুল আলম মানিক সিআইপি, আবুল বাশার, আরশাদ হােসেন হিরু, সাইফুদ্দিন আহমেদ, আবদুল আলিম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, হাজী শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার নুরুল ইসলাম, জসিম উদ্দীন পলাশ, ইঞ্জিনিয়ার মােহাম্মদ মােরশেদ চৌধুরী, নাসির উদ্দিন কাউছার, এস এম শফিকুল ইসলাম, মিসেস জাফর আহাম্মেদ ও জুলি জাফর।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…