খুঁজুন
, ,

নেপালী রাষ্ট্রদূতকে বাণিজ্য-পর্যটন খাতে বিনিয়োগের প্রস্তাব দিলেন চসিক প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 19 December, 2020, 12:57 am
নেপালী রাষ্ট্রদূতকে বাণিজ্য-পর্যটন খাতে বিনিয়োগের প্রস্তাব দিলেন চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে আজ শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গা বোর্ড ক্লাবে সৌজন্য স্বাক্ষাত করেছেন নেপালের রাষ্ট্রদূত ডা.বংশীধর মিশ্র।

স্বাক্ষাতকালে প্রশাসক রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা ও চট্টগ্রাম সফরে আসায় অভিনন্দন জানান।

তিনি বলেন, চট্টগ্রাম ও নেপাল প্রকৃতিগতভাবে পাহাড়ি এলাকা। এই মিল ছাড়াও এই দুই অঞ্চলের অধিবাসীদের জীবনধারায় অনেক মিল রয়েছে। চট্টগ্রাম নগরী পাহাড়,নদী,সমুদ্রের মেলবন্ধনে গড়ে উঠেছে। প্রশাসক নেপালের সাথে বন্দরনগরী চট্টগ্রামসহ বাংলাদেশ-নেপালের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও অগ্রগতির স্বার্থে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তির পাশাপাশি নগরীর সৌন্দর্যকে আরো নান্দনিক ছোঁয়ায় সাজিয়ে তুলতে পর্যটনখাতে নেপালী বিনিয়োগের অমন্ত্রণ জানান ডা.বংশীধরকে। এসময় তিনি বিশ্বব্যাপী নেপালের চা শিল্পের যে সুনাম আছে তাঁর প্রশংসাও করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও নেপালী রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনায় দুই-দেশ ও চট্টগ্রাম নগরে ব্যবসা বাণিজ্যের কথা উঠে এলে রাষ্ট্রদূত ডা.বংশীধর দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যের অগ্রগতি ও সমৃদ্ধিতে বাংলাদেশ,নেপাল,ভূটানের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হওয়া উচিত বলে মত দেন।

তাঁর এই মতামতে প্রশাসক সুজন সম্মতি প্রকাশ করে বলেন, সার্কভুক্ত রাষ্ট্রের এই দিন দেশের মধ্যে দীর্ঘদিনের সু-সম্পর্ক রয়েছে। এই সর্ম্পকের সূত্র ধরে আগামী দিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক হাবে পরিণত হতে যাওয়া চট্টগ্রাম নগরে নেপালসহ সার্কভুক্ত রাষ্ট্রগুলো এখানে পর্যটন, কৃষিসহ হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার খাতে বিনিয়োগ করতে পারে। আর এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরশেনের পক্ষ থেকে থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

প্রশাসক চট্টগ্রাম নগরীর ব্যবসা বাণিজ্যের উজ্জ¦ল সম্ভাবনার দিক তুলে ধরে বলেন, এখানে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, পতেঙ্গায় বে টার্মিনাল ও ট্যানেল নির্মাণ করা হচ্ছে। এতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় যোগাযোগ বা রিজিউনাল কানেক্টিভিটির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসারে আর্থিকভাবে সাশ্রয়ী হবে। এই রিজিউনাল কানেক্টিভিটির ফলে আগামীতে ঘুনধুম হয়ে মিয়ানমার পর্যন্ত রেললইন সম্প্রসারিত হলে সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি দক্ষিণ-পূর্ব এশিয়া ও বিশ্বব্যাপী একটি মাইলফলক সৃষ্টি করবে।

তিনি চট্টগ্রাম নগরীকে শিক্ষাবান্ধব উল্লেখ করে এখানে অধ্যয়রত নেপালী শিক্ষার্থীরা সাশ্রয়ী খরচে তাদের পড়াশোনার মাধ্যমে তােদর শিক্ষাজীবন শেষ করতে পারে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন। আগামীতেও নেপালী শিক্ষার্থীরা পড়াশোনার জন্য চট্টগ্রামে আসবেন এটা প্রত্যাশ করেন প্রশাসক।

এসময় নেপালী কৃষি সামগ্রী কোম্পানীর নেত্রা বাহাাদুর বুলন্দর,কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাঞ্চন রাজ পান্ডে ও বিশোন প্রাসাদ, বাংলাদেশস্থ নেপালী রাষ্ট্রদূতের সচিব রিয়া সেটরী, দক্ষিণ আফ্রিকার অনারারী কনস্যুল মো.সোলায়মান আলাম শেঠ, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ ও প্রফেসর আবেদ আলী উপস্থিত ছিলেন।

Feb2
Feb2

উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 6:02 pm
উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গত ১৪ আগস্ট ২০২৬খ্রি. শুক্রবার বাদে আসর উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে ইমামে রাব্বানী শেখ আবুল বারাকাত আল বদরউদ্দিন আল ফারুকী মুজাদ্দিদে আলফে সানী (রা.) এর ফাতেহা শরীফ ও মাহবুবে ইয়াজদানী আওলাদে রাসুল ও আওলাদে গাউছে পাক হুজুর সৈয়্যাদ আশরাফ জাহাংগীর সিমনানী (রা.) এর ফাতেহা শরীফ এবং মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমামে আহলে সুন্নাত সৈয়দুনা সরকার আলা হযরত শাহ আহমদ রেজা ফাজেলে বেরলভী (রা.) পবিত্র ফাতেহা শরীফ ও আসন্ন ১১ রবিউল আওয়াল উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আঞ্জুমানে আল আমিন সুবলুস সালাম বাংলাদেশ হাটহাজারী চট্টগ্রাম এর প্রতিষ্টাতা সভাপতি মাওলানা মুহাম্মদ আবু বক্কর কাদেরীর উপস্থাপনায় ছদারত করেন বড় হুজুর কেবলা অলিয়ে কামেল উস্তাযুল উলামা শায়খুল মশায়েখ বাহারুল উলুম হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (রহঃ) এর এজাজতপ্রাপ্ত গদিনশীন আওলাদে পাক জা-নোশিনে মোনাওয়ার হুজুর শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ ছালেকুল মাওলা (মা,জি,আ), সাজ্জাদানশীন- উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফ।

এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন আল কাদেরী, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মুহাম্মদ রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ হারুনুর রশিদ।

আলোচনায় অংশগ্রহন করেন মাওলানা রিদওয়ান, নাত পরিবেশন করেন শায়েরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ আরফাত রেজা কাদেরী। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আনোয়ারায় গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ পূর্ববর্তী মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 5:44 pm
আনোয়ারায় গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ পূর্ববর্তী মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের আনোয়ারা মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বটতলী ইউনিয়ন শাখার আয়োজনে ঐতিহাসিক স্বাগত জুলুছ পূর্ববর্তী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট (শুক্রবার) আনোয়ারা মোহছেন আউলিয়া (রহ.) দরবার শরীফ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মেহমান-এ-আলা হিসেবে তাকরীর করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী। মাহফিলের উদ্বোধন করেন উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আহমদ কবির।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, ইসলামী চিন্তাবিদ এস এম হামেদ হোসাইন এবং হিজরি নববর্ষ উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা এনাম রেজা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবদুল মোমেন আনোয়ারী, অধ্যক্ষ মুহাম্মদ জানে আলম নেজামী, অধ্যক্ষ ডি.আই.এম. জাহাঙ্গীর আলম, মাওলানা আহমদ নুর আল-কাদেরী, মাওলানা আহমদ উল্লাহ, শায়ের মাওলানা এনামুল হক এনাম, মাওলানা আবুল কাশেম বিন সৈয়দ ফারুকী, মাওলানা সাইফুল আলম, কবি ও সাহিত্যিক মুহাম্মদ আলী আজগর, সাবেক মেম্বার আমীর আহমদ, সমাজসেবক মুহাম্মদ ফেরদৌসুর রহমান, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ কামাল উদ্দীন, যুবনেতা মুহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাকারিয়া, জিয়াউল হক রুভেল, মাহবুব আলম, মোহাম্মদ ওসমান তাহেরী, হুমায়ুন কবির ছোটন, মুহাম্মদ শাকিল, আবদুল মাবুদ সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা ধর্মীয় মূল্যবোধ, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও ইসলামী চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আগামী ২৬ আগস্ট, বুধবার, বন্দরনগরী চট্টগ্রামে আওলাদে রাসুল শাহিন শাহে ছিরিকোটির বংশধর পীরে বাঙ্গাল সৈয়দ মুহাম্মদ ছাবের শাহ (মজিআ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এশিয়ার বৃহত্তম জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.)-তে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটি বাতিলের যেকোনো উদ্যোগ বা ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

বেগম জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 August, 2026, 5:27 pm
বেগম জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ মহানগর ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এডভোকেট মফিজুর হক ভুঁইয়া, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, ইস্কান্দার মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদ আলম, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউর আলম স্বপন, মোশারফ হোসেন ডিপটি, জাফর আহমেদ, মাহাবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ মুসা, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।