খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে ধ্বসে পড়েছে দেয়াল, হতাহত ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ২:৪৪ অপরাহ্ণ
চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে ধ্বসে পড়েছে দেয়াল, হতাহত ৩

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের পাশের খেলার মাঠের একটি দেয়াল ধ্বসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে মাঠে কাজ করার সময় আকস্মিকভাবেই দেয়ালটি ধ্বসে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থলে মো. সালাউদ্দিন (১৮) ও হাসপাতালে নেওয়ার পর আব্দুস শুক্কুর (২২) নামে আরো একজনসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। আহতহয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো এক নির্মাণ শ্রমিক।

নিহত মোহাম্মদ সালাউদ্দিন নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনিতে পরিবার নিয়ে থাকতো। তার পিতার নাম লেদু মিয়া ও মাতার নাম ফিরোজা বেগম।দেয়াল ধ্বস ২

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নগরীর লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে সেনা বাহিনীর মালিকানাধীন একটি জায়গায় লিজ নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন এক ব্যক্তি। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমানা প্রাচীরটি ধ্বসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।দেয়াল ধ্বস ৩

নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। এসময় আব্দুস শুক্কুরসহ আহত আরো ২জন শ্রমিককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়াল ধসের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি মহসীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এনায়েত বাজার থেকে দেয়াল ধ্বসে গুরুতর আহত দুই শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। অপরজন আশংকামুক্ত বলে তিনি জানান।

এদিকে দেয়াল ধ্বসের ঘটনায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যায় ঘটনাস্থলে। এসময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…