খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পৌরসভা নির্বাচনের ফলাফল: আওয়ামী লীগ ১৮, বিএনপি ২, স্বতন্ত্র ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:১৬ পূর্বাহ্ণ
পৌরসভা নির্বাচনের ফলাফল: আওয়ামী লীগ ১৮, বিএনপি ২, স্বতন্ত্র ৩

প্রথম ধাপে ২৩ পৌরসভায় বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৩ পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের ১৮ জন নির্বাচিত হয়েছেন। বিএনপির বিজয়ী হয়েছেন মাত্র দু’জন। এ ছাড়া স্বতন্ত্র দু’জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টি ও বিএনপির।

সোমবার ২৪ পৌরসভায় ভোট গ্রহণ হলেও বিকালে খুলনার চালনা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যুতে ওই পৌরসভার ফলাফল স্থগিত রাখা হয়।

২৩ পৌরসভায় বেসরকারি ফলাফলে মেয়রপদে জয়লাভ করেছেন : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনির আক্তার খান তরু লোদি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৯০৮৭ ভোট ।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি ৪ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি মাহমুদ আলম লিটন (নারিকেল গাছ)। তিনি পেয়েছেন ৭ হাজার ৭৫০ ভোট।

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৮১২ ভোট।

রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় আহসানুল হক চৌধুরী টুটুল বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৭৩৮ ভোট।

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২২ হাজার ৩৩৯।

পঞ্চগড় পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ পৌরসভায় প্রথম নারী মেয়র। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট।

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিজয়ী হেেছন আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া। তিনি পেয়েছেন ৭ হাজার ৪১ ভোট।

উজিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী। ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩ হাজার ৩৩৩।

রাজশাহীর কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী এবং পুঠিয়ায় বিএনপির আল মামুন খান মেয়র পদে বিজয়ী হয়েছেন। কাটাখালীতে মেয়র পদে নৌকা প্রতীকে আব্বাস আলী পেয়েছেন ১৬ হাজার ১৬৫ ভোট। পুঠিয়ায় ধানের শীষ প্রতীকে আল মামুন খান পেয়েছেন ৫ হাজার ৯২০ ভোট।

কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এ পৌরসভার নয়টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে তারিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ভোট ৯ হাজার ৩৭২ ভোট।

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. কাজিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৭৩।

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রমজান আলী জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৮৫ ভোট।

বরগুনার বেতাগীতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ বি এম গোলাম কবির। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৬ হাজার ১০২ ভোট।

মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৯৮৮ ভোট।

ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির (নৌকা) ২৩ হাজার ১১০ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভায় মেয়র নির্বাচনে বর্তমান মেয়র ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা বদিউল আলম আবারও মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১০ হাজার ৭৯০ ভোটে নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় ৫ হাজার ৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায়।

নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মো. সাইফুল ইসলাম সাইফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ১৪১।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন জয়ী হয়েছেন। সুমন পেয়েছেন ১২ হাজার ৪১১ ভোট।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…