খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে নৌকায় ভোট দেবে জনগণ: রেজাউল করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:৪৯ অপরাহ্ণ
আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে নৌকায় ভোট দেবে জনগণ: রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আম জনতার হৃদয় হতে জন্ম নেয়া রাজনৈতিক দল। জনগনের অধিকার আদায় সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ জনতার মেন্ডেট নিয়ে চলে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জন্ম দেয়া স্বার্থান্বেষী দল জনগন কতৃক প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। নির্বিচারে পেট্রোল বোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ মেরে ক্ষমতায় যেতে চেয়েছিল তারা। মানুষ তাদের প্রতিহত করেছে এবং ঘৃনা ভরে প্রত্যাখ্যান করেছে।

শান্তি প্রিয় চট্টলবাসী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনেও তাদেরকে প্রত্যাখ্যান করে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবে বলে আমার বিশ্বাস। মেয়র নির্বাচিত হয়ে আমি চট্টগ্রামকে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।

‘ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ’ চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

২৯ ডিসেম্বর বিকেলে রেজাউল করিম চৌধুরীর বহরদারহাটস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ কমিটির চট্টগ্রাম শাখার সভাপতি মো. সৈয়দুল আলম। সঞ্চালনা করেন ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ কমিটির চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক মো. কামালউদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসেন আবু, আবু তাহের জিহাদি, মো. নুরুল আবছার, আবদুল মোমেন জসিম, মো. কপিল উদ্দিন, এ. কে. আজাদ, মো. খোরশেদ আলম, সান্তনু কুমার বড়–য়া, মো. নুর আলম, সোহরোওয়ার্দি, আকবর হোসেন মিন্টু, মো. রেজাউল করিম, মো. সোলতান, রশিদ মিয়া, জাহাঙ্গীর আলম, শফিউল আলম, মুজিবুর রহমান চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, শাহাদাত আলি, রবিউল আলম চৌধুরী এবং ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ –চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল কমিটির অন্তর্ভূক্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, সিটি, কৃষি, বেসিক ও উত্তরা ব্যাংকের সকল নেতৃবৃন্দ ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…