খুঁজুন
, ,

সার্কিট হাউসে বসে সরকারী মন্ত্রী-এমপিরা কেন্দ্র দখলের পায়তারা চালাচ্ছে : ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 2 January, 2021, 11:02 pm
সার্কিট হাউসে বসে সরকারী মন্ত্রী-এমপিরা কেন্দ্র দখলের পায়তারা চালাচ্ছে : ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, সার্কিট হাউসে বসে সরকারী মন্ত্রী-এমপিরা কেন্দ্র দখলের পায়তারা চালাচ্ছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করে যেভাবে মন্ত্রী-এমপি হয়েছে,ঠিক সেই ভোট ডাকাতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় তার হীন ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী মন্ত্রী-এমপিরা। কাজেই দেশ প্রেমিক চট্টগ্রামবাসীকে আগামী ২৭ তারিখ নির্বাচনে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ভোটকেন্দ্রে গিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।কোন বহিরাগত যাতে ভোট সেন্টারে আমার মা-ভাই-বোনদের ভোট দিতে যাতে বাধা দিতে না পারে সেজন্য স্ব-স্ব সেন্টারে সবাইকে ব্যাঙ্গালোর ভ্যানগার্ড়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

তিনি আজ শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. শাহাদাত হো‌সেন আরো ব‌লে‌ন, সরকারের চরিত্র প্রকাশের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার নির্বাচনে বিএন‌পি অংশ নিচ্ছি। সরকা‌রের দ‌ুর্নী‌তি ও দুঃশাস‌নে অ‌তিষ্ঠ দে‌শের জনগন। আওয়ামী লীগ এখন দেউ‌লিয়া সংগঠ‌নে প‌রিণত হ‌য়ে‌ছে। তাই তারা জনগ‌নের মতম‌তের উপর ভরসা না ক‌রে প্রশাসন ও দলীয় সন্ত্রাসী দি‌কে কেন্দ্র দখল ক‌রে নির্বচ‌নে জয় লাভ করাকে অন্যতম হা‌তিয়ার হিসবে ব্যবহার কর‌ছে। চ‌সিক নির্বচ‌নের তফ‌সিল ঘোষনার পর নির্বাচনী আচরণ‌বিধি লঙ্গন ক‌রে চট্টগ্রাম সা‌র্কিট হাউ‌জে সরকারী দ‌লের মন্ত্রী এম‌পি’রা বৈঠক কর‌ছে। বর্তমান সরকার জনগ‌ণের ভোটা‌ধিকার হ‌রণ করার মধ্য দি‌য়ে সকল মৌ‌লিক অ‌ধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ন,বর্তামান আওয়ামী লীগ সরকা‌রের অ‌ধীনে হওয়া প্র‌তি‌টি নির্বাচনে চল‌ছে ব্যাপক কারচুপি এবং জবরদখল উৎসব। সামনে চ‌সিক নির্বাচ‌ন, সেখানে যদি কারচু‌পি করা হ‌য় তাহলে চট্টগ্রাম থে‌কে সরকার পত‌নের আ‌ন্দোলনের বৃহত্তর কর্মসূ‌চি ঘোষণা হ‌বে। ই‌তিম‌ধ্যে চ‌সিক নির্বাচন নি‌য়ে সরকা‌রের মন্ত্রী এমপিরা চট্টগ্রাম সা‌র্কিট হাউ‌জে বসে ষড়য‌ন্ত্রের জাল তৈরিতে লিপ্ত হ‌য়ে‌ছে। ভোট ডাকা‌তি কর‌তে বি‌ভিন্ন জেলা থে‌কে সন্ত্রাসী ভাড়া করে আবার পরিকল্পনা চল‌ছে। আমরা প্রশাসন ও নির্বাচন ক‌মি‌শ‌নের কা‌ছে আহবান জানা‌বো, চ‌সিক নির্বাচ‌নে শান্ত চট্টগ্রামের প‌রি‌বেশ‌কে অশান্ত কর‌বেন না।

২৮ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি কাউন্সিলর প্রার্থী এস.এম.জামাল উদ্দীন জসিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক এস.এম সাফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মন্জুর আলম মন্জু,আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদ হোসেন, মোহাম্মদ আকবর আলী, সেলিম খান, নুর উদ্দিন সোহেল, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হাজী আব্দুর রহিম, শেখ ইয়াসিন নওশাদ, আবু সৈয়দ রিকু, রাজু হাসান, রাকিবুল হাসান রানা, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল নেত্রী নেতৃবৃন্দ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।