খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২০২১ বই মেলায় শাম্মী তুলতুলের নতুন বই “চাঁদে বেড়ানোর পাসপোর্ট”

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১, ৮:১৫ অপরাহ্ণ
২০২১ বই মেলায় শাম্মী তুলতুলের নতুন বই “চাঁদে বেড়ানোর পাসপোর্ট”

সাহিত্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলাকে বলা হয় বাঙালির ‘প্রাণের মেলা’। এই মেলাকে কেন্দ্র করে চাঙা হয়ে ওঠে দেশের সৃজনশীল প্রকাশনা।

তবে করোনা পরিস্থিতির কারণে এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা’র ভার্চ্যুয়াল আয়োজন হতে পারে। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ভার্চ্যুয়াল মেলা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি।

অন্যদিকে ভার্চ্যুয়াল মেলাতেও প্রকাশকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন প্রকাশিতব্য বইয়ের পাণ্ডুলিপি পাঠকের কাছে পৌছে দিতে। থেমে নেই বাংলাদেশের জনপ্রিয় লেখিকা শাম্মী তুলতুলও।

প্রতি বছরের ন্যায় ধারাবাহিকতায় এবারের ২০২১ সালের অমর একুশে ঢাকা বাংলা একাডেমীর বই মেলায় ১ লা ফেব্রুয়ারিতে প্রকাশিত হচ্ছে শিশু- কিশোরদের নতুন বই “চাঁদে বেড়ানোর পাসপোর্ট”।

বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী অনিন্দ্য প্রকাশ। বইয়ের দাম ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন লুৎফি রুনা। বইটি অনলাইন বইয়ের বাজার রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে ২৫% ছাড়ে।

বইটিতে মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধুর গল্প, রয়েছে বিপ্লবী প্রীতিলতার গল্প, আছে ছোট্ট শিশুর চাঁদ যাওয়ার স্বপ্ন পূরণের গল্পসহ মোট ১০ টি গল্প।

বইটি সম্পর্কে শাম্মী তুলতুল বলেন, প্রতিটি গল্প উপন্যাসে সে একটি করে ম্যাসেজ রাখেন, যাতে হাস্যরসের সাথে সাথে সবাই ইতিহাস ও শিক্ষণীয় বিষয়ও মাথায় রাখতে পারে।

প্রতিবছরের মতো এবারের বইটিও পাঠকদের ভালোবাসার আস্থা অর্জন করবে এমনটাই আশা করেন তিনি। তার এ যাবত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।

শাম্মী তুলতুল একাধারে লেখক, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক,আবৃত্তিশিল্পী, ব্র্যান্ড এম্বাসেডর পাঠাগার আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান পরিচালক ও দাবা খেলোয়াড় হিসেবেও বেশ পরিচিত।

বর্তমানে বেস্ট সেলার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত। ভারত- বাংলাদশ দুই বাংলার জনপ্রিয় লেখকও তিনি।

মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, বাল্যবিবাহের ওপর লিখিত উপন্যাস পদ্মবু, এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি, ঐতিহাসিক উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল, ছোটোদের বই নানটুঁ ঝান্টূর বক্স রহস্য, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ, কচ্ছপ রাজার রাজপ্রাসাদ, টুনটুনির পাখিস্কুল এই বইগুলো তাকে নিয়ে গেছে সফলতার শীর্ষে।

জায়গা করে নিয়েছে সে পাঠক হৃদয়ে। শিশু-বয়স থেকেই তুলতুল জাতীয় পত্রিকা ও দেশের বাইরের সকল পত্রিকায় লিখালিখি করে যাচ্ছেন। শিশু-কিশোর বিষয়ক সফল গল্পকার সে।

উল্লেখ্য যে একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে শাম্মী তুলতুলের জন্ম। তাই লেখালেখি তার রক্তে, মুক্তিযুদ্ধ তার চেতনায়।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…