মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি দিল সেন্ট্রাল বয়েজ অব রাউজান
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।
বুধবার (৬ জানুয়ারি) রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শওকত বাঙালী।
বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ তৈয়্যব চৌধুরী, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আবু বক্কর আরাফাত, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, মাসুম বিল্লাহ, আরফানুল ইসলাম আবির, মোবারক হোসেন, হাফেজ ইফতেখার মাহমুদ, সৈয়্যদ সালমান নূরাইন, মোঃ এরশাদ, আনিসুর রহমান কাদেরী, বেলাল হোসেন সিফাত প্রমুখ।
২৪ ঘণ্টা/নেজাম


আপনার মতামত লিখুন