সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান’র মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রী’র শোক প্রকাশ
সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য, ৪ বারের সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, তারেক সোলেমান সেলিম স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলন সহ দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন সাহসী সৈনিক ছিলেন। আন্দোলন-সংগ্রামে তাঁর অগ্রণী ভুমিকা চট্টগ্রামের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।
শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন