লালদিঘীতে শেখ হাসিনার জনসভায় নিহত শামিমের কবরে সীতাকুণ্ড ছাত্রলীগের শ্রদ্ধা
সীতাকুণ্ড প্রতিনিধি : ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদিঘী ময়দানে শেখ হাসিনার প্রাণ বাঁচাতে গিয়ে স্বৈরাচারী এরশাদের শাসনামলে বিডিআরের গুলিতে নিহত তৎকালীন সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদ মহিউদ্দিন শামিমের কবরে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ রবিবার(২৪ জানুয়ার) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানীর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ মহীউদ্দীন শামিমের কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মোনাজাত করেন।
উল্লেখ্য ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বিকালে লালদিঘি ময়দানে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহর লক্ষ্য করে গুলি করে পুলিশ। শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান ২৪ জন নেতাকর্মী। মারাত্নক আহত হন শতাধিক নেতা কর্মী।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন