খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে সুষ্ঠু ভোটের দাবি হাসান মুরাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ৬:০৮ অপরাহ্ণ
ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে সুষ্ঠু ভোটের দাবি হাসান মুরাদের

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে “মিস্টি কুমড়া” প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী হাসান মুরাদ বিপ্লব আজ এক সাংবাদিক সম্মেলনে সুষ্ঠু ভোটের দাবি করেছেন।

তিনি বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমি আজ আপনাদের কাছে সুপরিচিত। এলাকার মানুষের ভালবাসা, আন্তরিকতা ও দোয়ায় আমি বৈশ্বিক করোনা মহামারিতে মানুষের সেবা করতে গিয়ে পরিবারের সদস্যসহ সকলে আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের সকলের দোয়ায় সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা জাতির বিবেক আপনাদের সকল এলাকার তথ্য উপাত্ত আছে। আপনাদের মাধ্যমে আজকে ফিরিঙ্গী বাজার তথা চট্টগ্রামের সকলের কাছে আমার যে আরজি তা জানাচ্ছি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

গত ০৫ বছর আগে কাউন্সিলর নির্বাচিত হয়ে ফিরিঙ্গী বাজারের প্রত্যেকের ঘরে ঘরে আমার পদারণা যা আমার জনগণের মৌলিক অধিকার এবং উন্নয়নের যে অগ্রযাত্রা সাধিত হয়েছে তা মনে হয় স্বাধীনতার পর আর কোন কাউন্সিলরের আমলে হয় নাই। বিগত সময়ে ফিরিঙ্গী বাজারে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তা আর কেউ করতে পারে নাই। আমি দ্ব্যার্থহীন ভাষায় বলতে পারি ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে যাদের সাথে দলীয় নেতাকর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের কোন বিন্দুমাত্র সংশ্লিষ্টতা বা ঘনিষ্টতা নেই তারাই আজ এ.সি রুমে বসে ষড়যন্ত্রের মাধ্যমে আমার জনপ্রিয়তাকে তুচ্ছ করার জন্য আমার বিরুদ্ধে একটি গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে এবং উঠে পরে লেগেছে।

আমি ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে এবং পরে সামান্যে পরিমাণ কোন অনাকাঙ্খিত কোন পরিস্থিতির উদ্ভব হোক তা আমি চাই না। জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। জনগণ নির্ভয়ে নিঃসংকোচে ভোট দিতে পারে সেটা আমি সকলের সহযোগিতা কামনা করছি। এই ভোট নিয়ে নোংরা রাজনীতি আমি বিশ্বাস করি না। একজন কাউন্সিলর প্রার্থীর বাসায় গত রাতের ঘটনার তীব্র নিন্দা জানাই। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল আইনানুগ ব্যবস্থা ও অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। যাতে কোন নিরীহ মানুষকে এ ঘটনায় উদ্দেশ্যে প্রণোদিতভাবে হয়রানি না করে সে বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

২৭ জানুয়ারি তারা ফিরিঙ্গীবাজার জে.এম.সেন স্কুল এন্ড কলেজ এবং আলকরণ সুলতান আহমেদ দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। আমি নির্বাচন কমিশনার, পুলিশ কমিশনার ও প্রশাসনের সকলস্তরের কর্মকর্তাদের জানাতে চাই ভোটকেন্দ্রগুলোতে আপনাদের আন্তরিক প্রচেষ্টায় সুষ্ঠু পরিবেশের ব্যবস্থা করতে হবে। গোপন কক্ষে কোন কাউন্সিলর প্রার্থীর লোকবল যাতে প্রবেশ করতে না পারে সে বিষয় দৃষ্টি রাখার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

আমি জানি মাননীয় পুলিশ কমিশনার মহোদয় একজন সৎ এবং ধার্মিক লোক হিসাবে পরিচিত। আমি আল্লাহকে সাক্ষী রেখে পুলিশ কমিশনার মহোদয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে রিটানিং অফিসারের কাছে আকুল আবেদন জানাচ্ছি ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে যেন একজন ম্যাজিষ্ট্রেটকে দিয়ে সার্বক্ষনিক নির্বাচন কার্যক্রম মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়।

আমাকে নিয়ে যে অপরাজনীতির খেলা চলছে সেটা থেকে আমি ও আমার নেতাকর্মী এবং সাধারণ জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ফিরিঙ্গী বাজারে বসবাস করিতে পারে। সে ব্যাপারে আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সেকান্দর হোসেন, সদস্য মনজুর ইসলাম, আওয়ামী লীগ নেতা কেনু মিয়া, আমির আহমেদূ, মোঃ সেলিম, আব্দুর রহমান, মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমান, সাবেক ছাত্রনেতা তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, যুবনেতা জাহাঙ্গীর আলম, হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হক, আব্দুল মতিন, নারী নেত্রী মনোয়ারা বেগম, সেনোয়ারা, সারফিন কবির, ওয়াহিদা সুলতানা, সাইমা সিদ্দিকী, শিল্পী দে, জয়া দাশ, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য সাফফাত বিন আমিন, অনিন্দ্য দেব প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…