খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সন্ত্রাস নির্ভর হয়ে গেছে : ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ
সরকার জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সন্ত্রাস নির্ভর হয়ে গেছে : ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত‌ হো‌সেন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার একদলীয় স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে। এই সরকার জনগণকে ভয় পায় বলেই একদলীয় ফ্যাসিস্ট কায়দায় কেন্দ্র দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

সরকার জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে। সিটি নির্বাচনের সরকার দলীয় সন্ত্রাসী ও রাষ্ট্রযন্ত্রের তাণ্ডব পুরো জাতি দেখেছে। এতে শুধু সাধারণ ভোটার নয়, কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা হামলার শিকার হয়েছে। এই নির্বাচনে জেলা-উপজেলা থেকে সন্ত্রাসীদের এনে ভোট কেন্দ্র দখল করে সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। নির্বাচন কমিশন ব্যালট প্যানেলকে সুরক্ষা দিতে পারেনি। সন্ত্রাসীরা দাঁড়িয়ে থেকে নৌকায় ভোট নিয়েছে।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৫% ভোট হলে বিকাল ৪ টার মধ্যে ২২.৪৯ % ভোট পড়েছে তা জাতির কাছে বোধগম্য নয়। ইসি ও রাষ্ট্রযন্ত্রের কারসাজিতে ভোট শেষ হওয়ার সাড়ে ৯ ঘণ্টা পর রাতের অন্ধকারে ২২.৪৯% শতাংশ দেখি আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে। সিটি নির্বাচনের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের এর বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে এই তামাশার নির্বাচনে সরকার কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এইভাবে একটি দেশ স্বৈরাচারী কায়দায় চলতে পারে না। দেশের প্রতিটি মানুষ এই সরকারের হাতে জিম্মি।

তি‌নি আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সদ্য শেষ হওয়া চসিক নির্বাচনে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক গুরুতর আহত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সখিনা বেগমকে আলামিন হাসপাতালে দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা.শাহাদাত‌ হো‌সেন আরো বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, প্রশাসনের উপর ভর করেই দেশ চালাচ্ছে। প্রশাসননির্ভর এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ এক যুগের অধিক দেশের জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। যারা আজ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পরাজিত করতে হবে। তাহলেই ফিরে আসবে ভোট ও গণতান্ত্রিক অধিকার।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আলম মঞ্জু, বিএনপি নেতা নুরুল আকবর কাজল, শ.ম জামাল, জমির উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, দিদারুল ফেরদৌস, মোহাম্মদ গোলাপ, নাজিম হোসেন , দেওয়ান লিটা প্রমুখ নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…