ফটিকছড়ির জাফতনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির জাফতনগরে মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা গুণীজন প্রদীপ্ত তারুণ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে তকিরহাট সংলগ্ন মাঠে অনুষ্টিত অনুষ্টানের সভাপতিত্ব করেন জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম।
এতে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী। প্রধান অতিথি ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের উপ-কমিটির শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাহমুদ সালাহ উদ্দীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, প্রফেসর ড. আ.ফ.ম আওরঙ্গজেব মঞ্জু, প্রকৌশলী অধ্যাপক এম আলী আশরাফ, আল্লামা সৈয়দ মছিউদ্দৌলা, অধ্যাপক ডা.কল্যাণ কুমার বডুয়া, ক্যাপ্টেন মোঃ আবু সুফিয়ান, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন প্রমুখ।
২৪ ঘণ্টা/জুনায়েদ


আপনার মতামত লিখুন