খুঁজুন
, ,

রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য সিন্ডিকেটের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান: সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 17 February, 2021, 10:07 pm
রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য সিন্ডিকেটের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান: সুজন

রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য সিন্ডিকেটের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত আবেদন জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদ্য বিদায়ী চসিক প্রশাসকের উত্তর কাট্টলীস্থ বাসভবনে নাগরিক উদ্যোগের নীতি নির্ধারণী সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো: ইলিয়াছ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মো: হোসেন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগির আহমদ, দীপঙ্কর চৌধুরী কাজল, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আবদুচ ছালাম, এস এম আবু তাহের, আবদুর রহমান মিয়া, মো: হারুন, মহিউদ্দিন আহমেদ, সাইদুর রহমান, এজহারুল হক, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, মোরশেদ আলম, কামরুল হোসেন, মো: শাহজাহান, মো: সেলিম, শিশির কান্তি বল, ডা: অঞ্জন কুমার দাশ, মো; জানে আলম, অর্নিবাণ দাশ বাবু, শেখ মামুনুর রশিদ, সমীর মহাজন লিটন, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ আনছারী, সোলেমান সুমন, শহিদ উল্লাহ লিটন, নাছির উদ্দিন, মো: ওয়াসিম, জমির উদ্দিন মাসুদ, মো: সেলিম, মো: বেলাল, মনিরুল হক মুন্না, তানভীর হাসান, উৎপল দত্ত, মো: জাবেদ, মো: এমরান, সালাউদ্দিন জিকু, হাসান মুরাদ।

এ সময় সুজন আরো বলেন, প্রতি বছরই রমজানকে কেন্দ্র করে কতিপয় অসাধু সিন্ডিকেট অহেতুক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে ভোগান্তিতে ফেলে। আসন্ন রমজানকে কেন্দ্র করে তাদের সে অপতৎপরতা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রতি বছর রমজানকে কেন্দ্র করে সরকার দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দাসংস্থা দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন কর্মতৎপরতা অব্যাহত রাখে। তাই সেই সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ঝুঁকি না নিয়ে এখন থেকেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অসাধু তৎপরতায় লিপ্ত রয়েছে ঐ সিন্ডিকেটটি। যাতে রমজানকে কেন্দ্র করে তাদের অসাধু তৎপরতাগুলো লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। আমরা নাগরিক উদ্যোগের পক্ষ থেকে এ ধরনের সমস্ত অসাধু তৎপরতার তীব্র নিন্দা জানাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট ঐ সব সিন্ডিকেটের অপতৎপরতা রোধ করার জন্য এখন থেকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সাথে রমজানের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এখন থেকে সরকারের পর্যাপ্ত মজুদ রাখার জন্য বিনীত আবেদন জানাই।

তিনি আরো বলেন, চট্টগ্রামের আদি বাসিন্দাদের জায়গাজমি সরকারের বিভিন্ন সংস্থা কলকারখানা সহ নানাবিধ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য হুকুম দখল করে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে, হুকুম দখলকৃত জায়গা যে সকল প্রকল্প বাস্তবায়নের কথা বলে হুকুম দখল করা হয়েছিল সে সকল প্রকল্প অদ্যবদি বাস্তবায়ন করা হয় নাই। বছরের পর বছর হুকুম দখলকৃত জায়গা অব্যবহৃত হয়ে পড়ে আছে। ফলত এ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলি বিভিন্ন প্রভাবশালী মহল নামে বেনামে লুটেপুটে খাচ্ছে। এ সকল জায়গাগুলি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনেও পাওয়া যায় না। তাই হুকুম দখলকৃত জায়গাগুলো যে কারণে হুকুম দখল করা হয়েছিল সেকারণে ব্যবহার করা না হলে হুকুম দখলকৃত মূল্যে ঐসব জায়গাগুলি স্ব স্ব মালিকের নিকট ফেরত দেওয়ারও সবিনয় আহ্বান জানান সুজন।

এছাড়া সভায় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে আগামী মার্চে একটি কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।