খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৬ মার্চ, ২০২১, ৫:১৪ অপরাহ্ণ
রাউজানে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন। ম্যারাথনে অংশ নেন কয়েক হাজার নারী-পুরুষ।

৬ মার্চ (শনিবার) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সর্তারঘাটে বেলুন উড়িয়ে ম্যারাথন কর্মসূচির উদ্ভোধন করেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

সর্তারঘাট থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম শেষে রাউজানের জলিলনগরে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করার জন্য ম্যারাথনে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাংসদ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ।

এর পূর্বে ম্যারাথনে অংশ নিতে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবি মানুষ সর্তার ঘাট এলাকায় জড়ো হতে থাকে। ম্যারাথনে অংশ নেওয়া পুরুষগণ লাল সবুজের টি শার্ট এবং নারীরা লাল-সবুজ রঙয়ের শাড়ি পরিধান করে। এ সময় সড়কের উভয় পাশের্^ মুজিববর্ষের প্লাকার্ড, ফেস্টুন হাতে বাদ্য যন্ত্রের তালে তালে ম্যারাথন শুরু হয়। শৃংখলা রক্ষায় সড়কের ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাউজান থানা প্রশাসনের একাধিক টিম নিয়োজিত ছিল। এছাড়া ম্যারাথনে সার্বক্ষনিক এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা রাখা হয়। সাংসদের নেতৃত্বে সড়কের ১০ কিলোমিটার এলাকার উভয় অংশে নারী-পুরুষগন ম্যারাথনকে স্বাগত জানান। এছাড়া সড়কের বেশ কিছু অংশে সুপেয় পানি, কোমল পানীয়সহ বিভিন্ন প্রকার নাস্তা ও ফল-ফলাদির স্টলে আপ্যায়নের ব্যাবস্থা রাখা হয়। পরে সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের মাঝে নাস্তা ও খাবার বিতরণ করা হয়।

রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন রাউজানবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…