খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৩ দফা দাবিতে আইডিইবি’র মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১০ মার্চ, ২০২১, ৪:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামে ৩ দফা দাবিতে আইডিইবি’র মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএসবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করে প্রণীত অসামঞ্জস্যপূর্ণ ধারাসমূহ সংশােধন এবং পলিটেকনিক শিক্ষায় ছাত্র-শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানের ৩ দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে বুধবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকা হইতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌঃ মােঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে এবং আইডিইবি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌঃ মােহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌঃ জাফর আহমেদ সাদেক।

বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা কমিটি সাধারণ সম্পাদক প্রকৌঃ মােঃ জসীম উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযােদ্ধা প্রকৌঃ মােঃ আব্দুল কুদ্দুস।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরাে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি প্রকৌঃ মেসবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ জয়দেব বৈল্য, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ এনামুল হক সাগর, চকুৰী বিষয়ক সম্পাদক প্রকৌঃ মােঃ রফিকুল ইসলাম নান্টু, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌঃ মােঃ আবু জাফর, সহ-জনসংযােগ ও প্রচার সম্পাদক প্রকৌঃ রাজীব চৌধুরী, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রকৌঃ এস এম তারেক, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌঃ মােহাম্মদ কামরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌঃ মােঃ আলমগীর হােসেন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌঃ মােঃ আবিদূর বহমান খান, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌঃ সালমা আক্তার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌঃ মােহিনী রজন চারু, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌঃ পাপন বড়ুয়া, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা খিয়ির্স ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌঃ শাহীন চৌধুরী, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সভাপতি প্রকৌঃ মােয়তলী হ্যাপী, ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসােসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌঃ মির্জা রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা দীর্ঘদিনের সমাধান না হওয়ায় এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ লংঘন করে সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ ডিপ্লোমা প্ররকৌশলীদে অবমূল্যায়কৃত ধারা সমূহ বহাল থাকায় চরম ক্ষোঙ্গ ও হতাশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, দেশের পলিটেকনিক শিক্ষা খাতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্বার্থ বিরােধী সিদ্ধান্ত সমূহ পরিবর্তন করার জন্য আইডিইবি বারবার সরকারের দৃষ্টি আর্কষন করালেও কুচক্রী মহলের কুটকৌশলের কারণে দেশের কারিগরি শিক্ষাখাত মানহীন ও ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌঃ জাফর আহমেদ সাদেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশ অনুযায়ী ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এ ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়নকৃত ধারা সমূহ অবিলম্ববে সংশোধন করতে হবে। কারিগরি শিক্ষাখাতে অতি দ্রুত শিক্ষাবান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করে কারিগরি শিক্ষার্থী ও শিক্ষকদের হতাশা দূর করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন-২০৪১বাস্তবায়নে পর্যাপ্তি কারিগরি জনশক্তি তৈরীর পথ অবারিত রাখতে হবে। অন্যথায় ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবি ছাত্র-শিক্ষকগণ অতীতের ন্যায় বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হবে।

সমাবেশ ও মানববন্ধন শেষে আইডিইবি চট্টগ্রাম জেলার একটি প্রতিনিধি দল ৩ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক চট্টগ্রাম এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…