মোদির সফর নিয়ে কোন অপরাজনীতি মোটেই কাম্য নয়
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিক সম্মেলন বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একটি মহলের অপতৎপরতা বাঙ্গালী জাতীর জন্য অত্যন্ত দু:খ ও লজ্জাজনক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ সফর প্রধানমন্ত্রী শেখহাসিনার দক্ষ ও দুরদর্ষি নেতৃত্বের এবং আন্তরিকতার সাক্ষ্য বহন করে। তাই নরেন্দ্র মোদির সফরকে নিয়ে কোন অপরাজনীতি করা মোটেই কাম্য নয় ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী ফাউন্ডেশনের কেন্দ্রিয় সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া উপদেষ্টা ও সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট আবুল হাসেম, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম , ড. মাসুম চৌধুরী, কৃষিবিদ ড. আজাদুল হক, আলহাজ আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন