সীতাকুণ্ডে বিনামূল্য সুন্নতে খতনা,চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বিনামূল্য সুন্নতে খতনা, চিকিৎসা সেবাা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দক্ষিণ কেদারখীল ফোরকানীয়া মাদ্রাসা ও মসজিদের ১২০ বছর উদযাপন উপলক্ষে এবং ফোরকানীয়া কল্যান ট্রাষ্টের উদ্যাগে শুক্রবার দিনব্যাপী মসজিদ প্রাঙ্গনে এ ক্যাম্পের আয়াজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ চট্টগ্রাম আই.এইচ.টির সহকারী পরিচালক ডাঃ মিছবাহুল আলম ও ডাঃ নাজমুল হাসান আসিফ।
খতনা ক্যাম্প পরিচালনা করেন ডাঃ এম.এন পাশা ও ডাঃ নুরুল আবছার এবং রক্তের গ্রুপ নির্ণয় করেন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি।
অনুষ্ঠানে ১৫ জন শিশুকে সুন্নতে খতনা ও ২৭৮ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ১৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমিনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় সেবা প্রদান পূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাোঃ সাইফুল আলম,মহিম উদ্দিন, ফখরুল ইসলাম সোহল ও নাহিদ প্রমুখ।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন