পটিয়া উপজেলা চেয়ারম্যান এর নতুন কার্যালয় উদ্ধোধন
পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যালয় উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুদ্দিন আহমদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা, প্রণব দাশ।


আপনার মতামত লিখুন