সলিমপুরে ট্রাক থেকে ৩২ কেজি গাঁজাসহ আটক ২, ট্রাক জব্দ
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে ৩২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার উত্তর সলিমপুরের বাইপাস মোড় থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল- নোয়াখালী জেলার সুধারাম থানার ছায়াখালী বাজারের আব্দুল কাদেরের পুত্র ট্রাক চালক সবুজ উদ্দিন (২৮) ও কক্সবাজার সদরের পরানিয়া পাড়ার মৃত মো. হোছনের পুত্র জহির আহম্মেদ (৫০)।র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি তল্লাশি করার সময় একটি ট্রাক তল্লাসী চালালে ট্রাকের ভিতর হতে ৩২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসময় পাালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদ্যরা ধাওয়া করে দুইজনকে আটক করে। এসময় ট্রাকটি (চট্ট মেট্রো- ড-১১-৩৩৪০) জব্দ করা হয়। তারা দীর্ঘ দিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে চট্টগ্রামসহ দেশের অন্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করার কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম প্রায় চার লাখ ৮৩ হাজার টাকা এবং জব্দকৃত মাহিন্দ্র ট্রাকের দাম প্রায় ২০ লাখ টাকা। তাদেরককে সীতাকুণ্ড মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।
২৪ ঘণ্টা/দুলু



আপনার মতামত লিখুন