খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে এসএসসি পরিক্ষা দিয়েই চিরকুট লিখে পালিয়েছে দুই বান্ধবী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১:২২ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে এসএসসি পরিক্ষা দিয়েই চিরকুট লিখে পালিয়েছে দুই বান্ধবী

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে তামান্না আকতার(১৭) ও অর্পা মল্লিক(১৬) নামে দুই ছাত্রী নিখোঁজ হয়েছে। দুইজন লতিফা সিদ্দিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

তাদের সন্ধান চেয়ে তামান্না আকতার এর মা ছকিনা বেগম ও অর্পা মল্লিক এর মা অঞ্জনা মল্লিক সীতাকুণ্ড থানায় পৃথক দুটি জিডি করেন। একইভাবে তামান্নার মা ছকিনা বেগম র‌্যাব কার্যালয়েও অভিযোগ করেছেন।

জিডি মূলে জানা যায়, গত ২৩ নভেম্বর সকালে উপজেলার দক্ষিণ মছজিদ্দা মাস্টার পাড়ার ফুরক মিস্ত্রীর বাড়ির মৃত মাসুদ মিয়ার মেয়ে তামান্না আকতার এবং ছোট কুমিরা ৩নং ওয়ার্ড মছজিদ্দা এলাকার স্বপন মল্লিকের মেয়ে অর্পা মল্লিক এসএসসি পরীক্ষা দিতে ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে যায়। তারপর থেকে তারা দুইজন আর ফিরে আসেনি।

নিখোঁজ তামান্না আকতারের মা ছকিনা বেগম বলেন, আমরা গরিব অসহায়। খুব দু:খ কষ্ট করে সংসার চালায়। স্বামী নেই অনেক আগে মারা গেছেন। আমার মেয়ে কোন মোবাইল ফোন ব্যবহার করে না। কোন ছেলের সাথে সম্পর্কও নেই। অর্পা তার যাবতীয় টাকা পয়সা ও কাপড় চোপড় নিয়ে গেছে কিন্তু আমার মেয়ে স্কুলে পোশাক ছাড়া আর কিছুই নেয়নি।

অর্পা মল্লিকের মায়ের অভিযোগে জানা যায়, অর্পা পরীক্ষা দিতে যাওয়ার আগে তার বালিশের নিচে একটি চিটি লিখে রেখে গেছে। সেটিতে বলা হয়েছে আমি চলে যাচ্ছি আর আসব না। সে আরো লিখেছে, আমি একজনকে ভালোবাসি তাকে নিয়েই চলে যাচ্ছি। আমাকে মাফ করে দিও।

অর্পার মা অঞ্জনা মল্লিক বলেন, তামান্না আর অর্পা বান্ধবী, সে সুবাদে প্রতিদিনই তামান্না আমাদের ঘরে আসতো। তাদের দুইজনের মধ্যে আমি কিছুটা ঘনিষ্টভাবে মেলামেশা করতে দেখতাম, যেহেতু দুইজনই মেয়ে তাই প্রথম প্রথম কিছু মনে করতাম না। পরে তাদের আচরণ দেখে আমি তাদেরকে বকাও দিয়েছি কয়েকবার।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা এমরান বলেন, তামান্না ও অর্পা নামে দুই এসএসসি পরীক্ষার্থী বান্ধবী একই সাথে নিখোঁজ হওয়ার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। অভিযোগ পাওয়ার পর থেকে আমরা অত্যন্ত গুরুত্বসহকারী নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর ঘটনাটি দেখছি। দুই পরিবারের সাথে কথা বলে এবং অর্পার একটি ডায়েরি দেখে ধারণা করা হচ্ছে দুই বান্ধবী সমকামী। এছাড়া তাদের যোগাযোগের মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে একে অপরকে লিখা দেখেও তা অনুমান করা হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, তাদের মোবাইল ফোন বন্ধ। আমরা সব জায়গায় তাদের খুঁজছি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…