খুঁজুন
, ,

জন্ম নিবন্ধন করতে ভোগান্তি, অতিরিক্ত “ফি” আদায়ের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 June, 2021, 11:03 pm
জন্ম নিবন্ধন করতে ভোগান্তি, অতিরিক্ত “ফি” আদায়ের অভিযোগ

মোঃ জাবেদুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ চাওয়ার পর থেকেই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে অভিভাবক আর শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। কারো প্রয়োজন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ আবার কারো প্রয়োজন সংশোধিত জন্ম নিবন্ধন সনদ। এসব সনদ নিতে কোন প্রকার রশিদ ছাড়া সরকারি নির্ধারিত “ফি” এর তুলনায় বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে।
আর সনদ গ্রহীতাদের স্বাস্থ্য বিধি মানতে বা মানাতে দেখা যায়নি কাউকে।

বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ এর বিধি ২৩ এর উপবিধি ৭ এ বলা হয়েছে জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে জন্ম বা মৃত্যু সনদের জন্য কোনো “ফি” নেওয়া হবেনা, ৪৫ দিন থেকে ৫বছর পর্যন্ত যে কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু সনদের ক্ষেত্রে ২৫ টাকা এবং ৫ বছর পর থেকে ৫০ টাকা করে “ফি” নির্ধারিত থাকলেও সরেজমিনে দেখা যায়,উপজেলার প্রায় সবকটি ইউনিয়নে নিজেদের ইচ্ছে মত “ফি” আদায় করতেছে।

উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নে হুমড়ি দিয়ে আছে অনেক অভিভাবক আর শিক্ষার্থী। তাদের সাথে কথা বলে জানা যায়, ছোট হোক বড় হোক যে কারো জন্মনিবন্ধনের আবেদনের জন্য ১০০ টা ” “ফি” দিতে হয়। আর একজনের জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে তার পিতা-মাতার জন্ম নিবন্ধনসহ ৩টি জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়। এবং প্রত্যেক জনের জন্ম নিবন্ধনের জন্য ১০০ টাকা করে ৩০০ টাকা দিতে হয়। আর এসব টাকার কোনো রসিদ ও দেওয়া হচ্ছে না।
উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নে স্থায়ী ইউনিয়ন পরিষদ না থাকায় জন্ম নিবন্ধন গ্রাহকদের ভোগান্তি মাত্রাটা দ্বিগুণ। উপজেলার সদরে প্রগতী কম্পিউটারে এসে সব ধরনের জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়। আর এই সুযোগে গ্রাহকদের থেকে ইচ্ছে মতো “ফি” আদায় করার অভিযোগও উঠেছে প্রগতী কম্পিউটারের মালিক রবিনের বিরুদ্ধে।

উপজেলার ৭নং সদর ইউনিয়নে দেখা যায়,নতুন জন্মনিবন্ধন করতে লাগছে নানা কাগজ পত্র । হোল্ডিং ট্যাক্স নিয়ে ঝামেলা তো আছেই । এক সপ্তাহের মধ্যে জন্মনিবন্ধন সনদ দেওয়ার কথা বলে ২৫ দিনেও পাওয়া যায়না বলে অভিযোগ তুলেছেন অনেক ভুক্তভোগী। তারা অভিযোগ করে বলেন বয়সভিত্তিক জন্মনিবন্ধন “ফি” হলেও ছোট বড় সবার দিতে হয় ৮০টাকা করে ।

উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নেও একটি জন্ম নিবন্ধনের জন্য ১০০/১৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এইভাবে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে রশিদ বিহীন অতিরিক্ত “ফি” আদায়ের এমন চিত্র দেখা যাচ্ছে।

হাইলধর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে আসা একজন শিক্ষার্থী জানায়,স্কুল থেকে ডিজিটাল জন্ম সনদ চাওয়া পরে সব ডকুমেন্টস নিয়ে ইউনিয়ন পরিষদে আসলাম। এসে দেখি আমার জন্ম সনদ টা অনলাইন করার আগে না-কি আমার আব্বু-আম্মুর টা করতে হবে। তাই আমার আর আব্বু-আম্মুসহ তিন জনের জন্ম নিবন্ধনের জন্য ১০০ টাকা করে ৩০০ টাকা দিতে হয়েছে।

এই সব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন, যে সব ইউনিয়নে সরকারি নির্ধারিত “ফি” এর তুলনায় বাড়তি “ফি” আদায় করতেছে সেসব ইউনিয়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’