খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পেরুর বিরুদ্ধে ব্রাজিল দলে হতে পারে একাধিক পরিবর্তন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
পেরুর বিরুদ্ধে ব্রাজিল দলে হতে পারে একাধিক পরিবর্তন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা

কোপার শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচেই ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে দুরন্ত শুরু করেছে ৫ বারের বিশ্বজয়ীরা। গোল পেয়েছিলেন মার্কুইনহোস, নেইমার, গ্যাব্রিয়েল বার্বোসারা। শুক্রবার ভোর রাতে গ্রুপ লিগের ম্যাচে পেরুর বিরুদ্ধে নামছে তিতের দল। দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সেলেকাওরা। অপরদিকে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের কোপা অভিযান শুরু করতে চলেছে পেরু। লড়াই দিতে প্রস্তুত গুস্তাভো আলফারোর দল।

পেরুর বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। আক্রণম থেকে রক্ষণ সব বিভাগেই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের দেখে নিতে পারেন তিতে। পেরুর বিরুদ্ধে নামার আগে অনুশীলনে এটাকিং লাইনের জন্য এভার্টন রিবেইরো, এভার্টন এবং গ্যাব্রিয়েল বারবোসাকে দেখে নিয়েছেন ব্রাজিল কোচ। ফির্মিনোকে দেখা যায়নি অনুশীলনে। ডিফেন্সে খেলানো হতে পারে থিয়াগো সিলভাকে। কাতার বিশ্বকাপের আগে পুরো দলকে দেখে নিতে চাইছে তিতে। তবে বেশি পরিবর্তন করলে হিতে বিপরীত না হয় সেই কথা বলেছেন ফুটবল বিশেষজ্ঞরা।

অপরদিকে, নিজেদের শেষ ৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে পেরু। ব্রাজিলের বিরুদ্ধেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৪-২ গোলে হারতে হয়েছিল গুস্তাভো আলফারোর দলকে। তাই ব্রাজিলের বিরুদ্ধে এক পয়েন্ট পাওয়াই প্রধান লক্ষ্য হতে চলেছে পেরুর। তাই রক্ষণাত্মক ফুটবল খেলে প্রতি আক্রমণে যাওয়ার রণনীতিই নিতে চলেছেন পেরু কোচ। ব্রাজিলের বিরুদ্ধে লাপাডুলা, কুয়েভা, পেনা ও কারিলোদের উপরই ভরসা রাখছেন আলফারো।

ম্যাচ প্রেডিকশন-
একদিকে দুরন্ত ছন্দে থাকা ব্রাজিল, অপরদিকে ছন্দহীন পেরু। ব্রাজিল দলে একাধিক পরিবর্তন করলেও, সেই দল শক্তির বিচারে পেরুরল থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ফলে শুক্রবার ভোর রাতের ম্যাচে ব্রাজিলকেই একশো শতাংশ ফেভারিট তকমা দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

২৪ ঘণ্টা/পায়েল

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…