হাটহাজারীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত মিলাদুন্নবী( ৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালিয়ারহাটের পশ্চিমের এক নং পাহাড়তলী ওয়ার্ডের হঠাৎ কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বাড়ি সন্ধীপ উপজেলার কালাপানিয়াতে হলেও তারা বেশ কিছু দিন যাবত পরিবার পরিজন নিয়ে এক নং পাহাড়তলী ওয়ার্ডের শান্তি কলোনীর জনৈক ফরিদের ভাড়া বাসায় থাকে। সে জাহাঙ্গীর আলমের পুত্র।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করেন।
নিহতের ছোট ভাই ভ্যান চালক মোঃ আনোয়ার হোসেন জানান, তার বড় ভাই ছুরিকাঘাতে নিহত মিলাদুন্নবী গাড়ি চালানোসহ যখন যে কাজ পেতেন সেই কাজ করতেন। আজ শনিবার বেলা এগারটার দিকে সে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। চারটার দিকে তার ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা শুনে সে ঘটনাস্থলে পৌঁছে তার ভাইয়ের লাশ দেখতে পায়।
ঘটনা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, ওসি (তদন্ত) রাজিব শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২৪ ঘণ্টা/কুতুব


আপনার মতামত লিখুন