খুঁজুন
, ,

রিয়াদের বিদায়ী টেস্টে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 11 July, 2021, 9:06 pm
রিয়াদের বিদায়ী টেস্টে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

৫০তম টেস্টেই নিজের ক্যারিয়ারের ইতি টানলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্টে তার শেষ ম্যাচে দল পেয়েছে রানের হিসেবে নিজেদের দ্বিতীয় বৃহত্তম জয়, যা বিদেশের মাটিতে টাইগারদের সর্বোচ্চ রানের জয়। ব্যাট হাতে ১৫০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে যে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন খোদ রিয়াদ।

রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসের সাথে লিটন দাসের ৯৫, তাসকিন আহমেদের ৭৫ ও অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানের ইনিংসে ভর করে ৪৬৮ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিং তোপে অলআউট হয় ২৭৬ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেটে ২৮৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে শতক হাঁকান সাদমান ইসলাম (১১৫*) ও নাজমুল হোসেন শান্ত (১১৭)। এতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৭।

সেই লক্ষ্য তাড়া করতে হলে গড়তে হত বিশ্বরেকর্ড। তবে জিম্বাবুয়ের সামনে সুযোগ ছিল ড্র করার। সেক্ষেত্রে ব্যাট করতে হত ১৩০ ওভারের মত। স্বাগতিকরা ব্যাট করতে সমর্থ হয়েছে ৯৪.৪ ওভার। ২৫৬ রানে অলআউট হয়ে যাওয়ায় বাংলাদেশ শেষ দিনের দ্বিতীয় সেশনেই জয় নিশ্চিত করেছে।

যদিও দ্বিতীয় সেশনে ডোনাল্ড টিরিপানো ও ব্লেসিং মুজারাবানির গড়া প্রতিরোধ ধৈর্যের পরীক্ষা নিয়েছে বাংলাদেশের। প্রথম সেশনের পারফরম্যান্সে দুইশর নিচে জিম্বাবুয়েকে অলআউটের সম্ভাবনা জাগিয়েও টাইগারদের লড়তে হয়েছে দ্বিতীয় সেশনের ‘অতিরিক্ত সময়’ পর্যন্ত। টিরিপানো ১৪৪ বলে ৫২ রান করে ফেরেন সাজঘরে। ৫১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মুজারাবানি। ম্যাচ শেষ হওয়ার আগে তাসকিনের সাথে তার মনস্তাত্ত্বিক যুদ্ধ দৃশ্যমান হয়েছে বারবার।

রানের হিসেবে ২২০ রানের এই জয় বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম। রানের হিসেবে সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের, এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেই। রিয়াদের কাব্যিক ইনিংস ছাড়াও বল হাতে জয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।

প্রথম ইনিংসে মিরাজ পেয়েছিলেন পাঁচ উইকেট, সাকিব চারটি। দ্বিতীয় ইনিংসে চারটি করে পেয়েছেন তাসকিন ও মিরাজ। এবাদত ও সাকিব পান একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৮/১০ (১২৬ ওভার)
রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০
মুজারাবানি ৯৪/৪, তিরিপানো ৫৮/২

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৭৬/১০ (১১১.৫ ওভার)
কাইতানো ৮৭, টেলর ৮১, শুম্বা ৪১
মিরাজ ৮২/৫, সাকিব ৮২/৪

বাংলাদেশ ২য় ইনিংস : ২৮৪/১ ডিক্লেয়ার (৬৭.৪ ওভার)
শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩;
এনগারাভা ১/৩৬

জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২৫৬/১০ (৯৪.৪ ওভার)
টেলর ৯২, টিরিপানো ৫২, মুজারাবানি ৩০*, মায়ার্স ২৬,
মিরাজ ৬৬/৪, তাসকিন ৮২/৪

ফল : বাংলাদেশ ২২০ রানে জয়ী।

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।