চট্টগ্রামে করোনায় মৃত্যু ৯, আক্রান্ত ৮০২
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৫২ এবং উপজেলা পর্যায়ে ৩৫০ জন। একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৫৪৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮০২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৯ হাজার ৩৫৭ জন। এর মধ্যে নগরে ৫২,৮৭৫ জন এবং উপজেলা পর্যায়ে ১৬,৪৮২ জন।
সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ১০৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৫১ জনের করোনা শনাক্ত হয়ছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮১৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫১২ এবং উপজেলায় ৩০৭ জন।


আপনার মতামত লিখুন