ঈদের দিন ১৭৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ জুলাই, ২০২১, ৫:৫৬ সন্ধ্যা
ঈদের দিন ১৭৩ জনের মৃত্যু

গত কয়েক দিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী ছিল। তবে ঈদুল আজহার দিন এসে সংক্রমণ ও মৃত্যু দুটোই নিম্নমুখীর খবর এল।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারা দেশে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। এর আগের দিন ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

এর আগে মঙ্গলবার করোনায় ২০০ জন, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। আর রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা গিয়েছিল।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

Feb2
Feb2