চট্টগ্রামে সর্বোচ্চ ১৮ মৃত্যুর দিনে রেকর্ড শনাক্ত ১৩১০
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৩১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৩৩ এবং উপজেলা পর্যায়ে ৪৭৭ জন। একই সময়ে করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩৩৮৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩১০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৭ হাজার ৫২১ জন। এর মধ্যে নগরে ৫৮,৩২৩ জন এবং উপজেলা পর্যায়ে ১৯,১৯৮ জন।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৫ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫০৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৩৪৫জনের নমুনা পরীক্ষায় ১৫০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে
এন্টিজেন টেস্টে ১২৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ৪৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ১৮ জন, বাঁশখালী ২১ জন, আনোয়ারা ৬৭ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ৫৭ জন, বোয়ালখালী ৬৫ জন, রাঙ্গুনিয়া ৪৪ জন, রাউজান ৫৪ জন, ফটিকছড়ি ৩০ জন, হাটহাজারী ৫৯ জন, সীতাকুণ্ড ২৩ জন, মিরসরাই ১২ জন এবং সন্দ্বীপে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯১৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৫৪ এবং উপজেলায় ৩৬১ জন।


আপনার মতামত লিখুন