খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া ৬২ রানে অলআউট, ৪-১ এ সিরিজ জয় বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৯:১৮ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া ৬২ রানে অলআউট, ৪-১ এ সিরিজ জয় বাংলাদেশের

মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ সম্পন্ন করল স্বাগতিক দল। প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা অজিরা মাত্র একটি জয় নিয়ে ফিরে যাচ্ছে দেশে।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন নাঈম শেখ। ১৯ রান আসে অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে।

স্লগ ওভারে ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় ভালো শুরুর পরও দলীয় সংগ্রহ বড় হয়নি। অজিরা এদিন অতিরিক্ত খাতেই খরচ করে ১৮ রান। তবে এই স্কোর তাড়া করতে নেমেই হিমশিম খায় ম্যাথু ওয়েডের দল।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানে ড্যান ক্রিশ্চিয়ানকে হারায় অস্ট্রেলিয়া, যিনি ঝড়ো ইনিংস খেলে আগের ম্যাচে গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। ক্রিশ্চিয়ানের তোপের মুখে পড়া সাকিব আল হাসান এদিন বল হাতে বিধ্বংসী রূপ নেন। এক ম্যাচ পরই রাজসিক প্রত্যাবর্তন ঘটিয়ে একাই ধসিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপকে।

অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে অলআউট হয়, যা টি-টোয়েন্টিতে অজিদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এছাড়া টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এটি অলআউট হওয়া চতুর্থ সর্বনিম্ন স্কোর।

বাংলাদেশের পক্ষে সাকিব একাই শিকার করেন ৪ উইকেট, মাত্র ৯ রানের খরচায়। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন তিনটি ও নাসুম আহমেদ দুটি উইকেট শিকার করেন। সাকিবের নেতৃত্বে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ১৩.৪ ওভারেই বাংলাদেশ পায় ৬০ রানের বিশাল জয়।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ : ১২২/৮ (২০ ওভার)
নাঈম ২৩, রিয়াদ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩
এলিস ১৬/২, ক্রিশ্চিয়ান ১৭/৪

অস্ট্রেলিয়া : ৬২/১০ (১৩.৪ ওভার)
ওয়েড ২২, ম্যাকডারমট ১৭
সাকিব ৯/৪, সাইফউদ্দিন ১২/৩, নাসুম ৮/২

ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…