খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধু আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবে, ঈর্ষা করে, বুঝুন ৫ লক্ষণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ১২:৪২ অপরাহ্ণ
বন্ধু আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবে, ঈর্ষা করে, বুঝুন ৫ লক্ষণে

যদি এমন বন্ধু থাকে, যে আপনার পাশে থাকে, আপনাকে বিশ্বাস করে—এমন বন্ধু পাওয়া সত্যিই আশীর্বাদ। কিন্তু বন্ধু যদি মনে মনে আপনাকে ঈর্ষা করে, আপনার সাফল্যে হিংসা করে আর আপনার সঙ্গে প্রতিযোগিতায় নামে, তাহলে? নিশ্চয়ই আপনার ভালো লাগবে না।

কিন্তু এমনও ঘটে থাকে। বন্ধুই বন্ধুর সঙ্গে প্রতিযোগিতায় নামে। ঈর্ষাপরায়ণ হয়। তবে অনেকে পড়তেই পারেন না বন্ধুর মনের কথাটি। ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে এমন কিছু লক্ষণ প্রকাশ করেছে, যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার বন্ধু প্রতিযোগিতায় নেমেছে, প্রতিদ্বন্দ্বী ভাবে। আসুন, চোখ বুলিয়ে নিই—

আপনার সাফল্যে ঈর্ষা করে

বন্ধু আপনার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে, এটা বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সে আপনার সাফল্যে ঈর্ষা করে। সে আপনাকে ইঙ্গিতে বুঝিয়ে দেয়, আপনি কখনও সফল হতে পারবেন না বা ভালো কিছু করতে পারবেন না। শুধু তা-ই নয়, সে আপনাকে লক্ষ্যে পৌঁছাতে বাধাও দেয়।

আপনার ব্যর্থতায় খুশি হয়

কোনও কিছুতে আপনি সফল হলেন আর দেখলেন আপনার বন্ধুর মুখে হাসি নেই। তাহলে বুঝবেন, বন্ধু আপনার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। যেখানে বন্ধুর উচিত আপনাকে সহায়তা করা, পাশে থাকা, সেটি না করে সে এড়িয়ে যায়। আপনার ব্যর্থতায় যদি বন্ধুর হাসিমুখ প্রত্যক্ষ করেন, তবে বুঝে নিন, সে নিশ্চিত প্রতিযোগিতায় নেমেছে।

আপনার সাফল্য খুব কম উদযাপন করে

ধরা যাক, আপনি ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন। আপনার বন্ধু কি তা ঠিকঠাক উদযাপন করে? যদি না হয়, তার কারণ, আপনার বন্ধু প্রতিযোগিতার চেষ্টা করছে। খুশি হওয়া বা প্রশংসার পরিবর্তে সে আপনার অনালোকিত দিকগুলো নিয়ে ব্যস্ত থাকে। এমনকি আপনার সাফল্য উদযাপন না করে কিছু অজুহাত দিয়ে আপনাকে এড়িয়ে যায়। এটা কিন্তু স্পষ্ট লক্ষণ।

বন্ধু আপনাকে অনুকরণ করে

ধরা যাক, আপনি রান্না বা নতুন কিছু শিখছেন। অথবা নতুন পোশাক কিনেছেন। বন্ধুও একই কাজ করল। আপনি হয়তো ভাবছেন, বন্ধু আপনার দ্বারা অনুপ্রাণিত। কিন্তু না, সে আসলে আপনাকে অনুকরণ করছে, প্রতিযোগিতায় নেমেছে। মাঝেমধ্যে দেখবেন, আপনার ক্রেডিটটাও ঠিকমতো সে দিচ্ছে না। অতএব, এবার বন্ধুর মন পড়তে শিখুন।

আপনার নেতিবাচক দিক তুলে ধরে

সত্যিকারের বন্ধু সব সময় আপনার জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করবে। আপনার মেধা ও সামর্থ্যের ওপর আস্থা রাখবে। কিন্তু বন্ধু যদি আপনার নেতিবাচক দিকগুলোর ওপর বেশি জোর দেয়, ব্যর্থতার দিকগুলো তুলে ধরে, তাহলে বুঝবেন সে আপনার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। আপনি যা-ই করেন, সে ভুল-ত্রুটি ধরার চেষ্টা করে, যা আপনাকে খারাপ অনুভূতি এনে দেয়। এটাও স্পষ্ট লক্ষণ।

ভালো বন্ধু পাওয়া সৌভাগ্যের। কিন্তু বন্ধু যদি ঈর্ষাপরায়ণ হয়, আপনার ভালোটা সুনজরে না দেখে, তবে সে কেমন বন্ধু? আমরা কয়েকটি লক্ষণ আলোকপাত করলাম মাত্র। জীবন চলার পথে কে সাথি আর কে পরশ্রীকাতর, তা আপনিই টের পাবেন। নানান লক্ষণ তো আপনার নজরেও আসবে। অতএব, বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিয়ো।

এন-কে

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।