খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বার্থেই পরীমণিকে তিন দফায় রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ :সিআইডি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ২:৪৯ অপরাহ্ণ
পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বার্থেই পরীমণিকে তিন দফায় রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ :সিআইডি

মাদকসহ গ্রেফতার চিত্রনায়িকা পরীমণির তিন দফায় জিজ্ঞাসাবাদ নিয়ে নাগরিক সমাজসহ বিভিন্নমহলে বিরূপ মন্তব্য ও সমালোচনা হয়েছে। এ বিষয়ে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তদন্ত এবং পূর্ণাঙ্গ পুলিশি প্রতিবেদন দাখিলের স্বার্থেই পরীমণিকে তিন দফায় রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ের সময় একথা বলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

পরীমণিকে তিন দফায় রিমান্ড নেওয়ায় নাগরিক সমাজ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তিন দফায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের পেছনে যুক্তি কী ছিল জানতে চাইলে তিনি বলেন, প্রথমত- অভিযুক্ত পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা ও তার বক্তব্য শোনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আসলে অভিযুক্ত কী বলে সেটা আগে জানতে চেয়েছে সিআইডি। তার কাছে মাদক কীভাবে এলো, কারা দিলো, কী উপায়ে এলো। এসব তথ্য জানার পর আমরা কিন্তু আর পরীমণিকে রিমান্ডে চাইনি। কিন্তু তদন্ত ও যাচাই করতে গিয়ে দেখি পরীমণির দেওয়া সেসব তথ্যের অনেক কিছুই ‍মিথ্যে বা ভুল। তখন আমরা আদালতে আবারো রিমান্ড চেয়ে অনুরোধ করি। আদালত একদিনের রিমান্ড দেন।

সিআইডি একটি বিশেষায়িত ইউনিট উল্লেখ করে প্রধান বলেন, আমরা কখনো দরকার না হলে কোনো আসামিকে রিমান্ডে চাই না। আমরা ওই এক দিনের মধ্যে পরীমণির দেওয়া তথ্য যাচাই করি। পুলিশ রিপোর্টের পাশাপাশি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার জন্য তিন দফায় পরীমণিকে রিমান্ডে নেওয়া হয়।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ. বি. এম. ইকবালের সঙ্গে পরীমণির ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। এই বিষয়ে সিআইডি তদন্ত করছে কি না, এইচ. বি. এম. ইকবালকে জিজ্ঞাসাবাদ করবেন কি না? জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, মামলার তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। এখন পর্যন্ত পরীমণির মাদক মামলায় যাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল তাদের ডেকেছি, জিজ্ঞাসাবাদ করেছি। আপাতত পরীমণিসহ ১৫ মামলায় আর কাউকে ডাকা আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। পরে যদি বিষয়টি অন্য কোনোদিকে টার্ন নেয় বা মানি লন্ডারিং মামলার কোনো বিষয় আসে তা ভিন্নভাবে দেখা হবে। প্রয়োজনে ডাকা হবে। তবে আপাতত কাউকে ডাকা বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…