খুঁজুন
, ,

তাৎক্ষণিক চিকিৎসা পরামর্শ দিচ্ছে হটলাইন ‘৩৩৩’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 25 August, 2021, 4:05 pm
তাৎক্ষণিক চিকিৎসা পরামর্শ দিচ্ছে হটলাইন ‘৩৩৩’

ফরিদা হকের বয়স ৭২ বছর। হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে দাঁড়ায়। প্রচন্ড এই জ্বরের সঙ্গে আবার হালকা কাশি এবং মাথাব্যথা। এমন অবস্থায় একমাত্র মেয়ে রুমা তার বিধবা মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত।

কলেজ ছাত্রী রুমা ধারণা হয় যে তার মায়েরও হয়তো অনেকের মতো কোভিড-১৯ এর লক্ষণ বিদ্যমান। সেটাই তার উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়ায়। সে দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চান।

বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী লকডাউন দেয়া হয়েছিল। এসময় হাসপাতালগুলোতেও ছিল প্রচন্ড ভিড়। সেখানে রোগীর চাপের তুলনায় চিকিৎসা সুবিধা অপ্রতুল। তখন হাসপাতালগুলোতে ক্তারী সেবা অতটা সহজলভ্য ছিল না। এছাড়া, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ায় সংক্রমণের ঝুঁকিতো রয়েছেই।

‘তারিখটা ছিল ২০২১ সালের ২৬ জুলাই। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ২৩ মিনিট। আমি ‘৩৩৩’ কল সেন্টারে ফোন দিয়ে একটু অভিভূতই হলাম। প্রথমবারের চেষ্টাতেই ফোনে সংযোগ পেলাম। কল সেন্টারের একজন এজেন্ট আমার লাইনটি ‘ডাক্তার পুল বিডি’র একজন নিবন্ধিত চিকিৎসককে ধরিয়ে দিলেন। আমার মায়ের কথা তাকে জানালাম। ডাক্তার মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন এবং ওষুধ লিখে দিলেন,’ সম্প্রতি গণামাধ্যমকে এমনটাই বললেন রুমা।

পটুয়াখালী জেলার সদর উপজেলার মৌকরণ গ্রামের বাসিন্দা রুমা সন্তুষ্টির সুরে জানালেন, সব শুনে ডাক্তার অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে আমার মা সম্ভবত কোভিড-১৯ এ আক্রান্ত হননি। ফলে, তিনি তাকে জ্বরের জন্য ওষুধ লিখে দিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিলেন।

‘ডাক্তার বললেন, আমার মা যদি আরও কোন জটিলতার মুখোমুখি হয় তাহলে যেন আবার ’৩৩৩’ এ ডায়াল করি। কয়েক মিনিটের মধ্যে তিনি আমাকে প্রেসক্রিপশন পাঠালেন,’ বললেন রুমা। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে তার মায়ের অবস্থার উন্নতি হয়।

‘টেলিমেডিসিন পরিষেবা খুবই সহায়ক,’ উল্লেখ করে রুমা বলেন, প্রয়োজন হলে সবারই এই চিকিৎসা পরামর্শের সেবাটি গ্রহণ করা উচিত।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাফিউল ইসলামকে তার বাবাকে নিয়ে প্রায় একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তার ৭০ বছর বয়সী বাবা একজন ডায়াবেটিস রোগী। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপেও ভুগছেন।

‘জ্বর এবং হাত-পায়ে জয়েন্টে ব্যথা। বাবার অসুস্থতা দেখে আমি সত্যিই অসহায় বোধ করছিলাম। বিষয়টা বন্ধু রবিনকে জানালাম। সে আমাকে টেলিমেডিসিন সেবা পেতে ’৩৩৩’ নম্বরে ফোন করার পরামর্শ দেয়। কারণ, কোনো হাসপাতালে সশরীরে উপস্থিত হয়ে চিকিৎসা নেয়া খুবই কঠিন ছিল,’ বলেন সাফিউল।

হটলাইনে একজন মহিলা ডাক্তারের সাথে সংযোগ পেলেন। তাকে বাবার স্বাস্থ্যের অবস্থা বর্ণনা করলেন। ডাক্তার সমস্যা শুনলেন। তার পর বাবার জন্য কিছু ওষুধের নাম লিখতে বললেন। তিনি বলেন, ‘আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু সঠিকভাবে করেছি। আল্লাহর রহমতে আট দিনেই বাবা অনেকটা সুস্থ হলেন।’

‘৩৩৩’ হলো একটি জনসেবা হটলাইন যা ‘জাতীয় হেল্পলাইন’ নামেও পরিচিত। এটি বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রনালয়ের এট্আুই প্রোগ্রাম দ্বারা পরিচালিত। এর লক্ষ্য হচ্ছে জনসেবা গ্রহণের পদ্ধতি এবং সামাজিক সমস্যা মোকাবেলায় তথ্য প্রচার করা। এটি তৈরি করা হয়েছিল কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা বাডাতে এবং বাড়িতে বসেই সাধারণ মানুষকে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য। শুধুমাত্র তালিকাভুক্ত চিকিৎসকরাই এখানে ২৪ ঘণ্টা চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন।

সম্প্রতি কথা হলো বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডাক্তার মনিরুজ্জামান খানের সঙ্গে। তিনি বলেন, ‘আমি অনেক রোগীকে টেলিমেডিসিন সেবা দিয়েছি, তাদের বেশিরভাগই ছির করোনা রোগী।’

‘একজন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে, আমি সরাসরি এবং মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা ও কাউন্সেলিং সেবা দান করে মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান করি,’ দু’বার করোনায় আক্রান্ত এই চিকিৎসক যোগ করলেন।

ফ্রন্টলাইন যোদ্ধাদের একজন ডা. পলাশ কুমার রায় এখন রংপুর সিটি কর্পোরেশনে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি জানান, এখন পর্যন্ত ১১,৬০০ এর অধিক মানুষকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন।

‘একজন ইতালীয়, যিনি বাংলাদেশে একটি প্রকল্পে কাজ করেন, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। তিনি ‘৩৩৩’ হটলাইনে কল করেন। আমি তাকে চিকিৎসা সেবা দেই,’ তিনি বলেন।

ডাক্তার পলাশ উল্লেখ করেন, ‘তিনি ১৪ দিন পর আবার ফোন করলেন। ভাগ্যক্রমে, আমিই ফোন কলটি রিসিভ করেছিলাম। তার পরিচয় পেয়ে, আমি তাকে বললাম যে আমি তাকে আগের চিকিৎসা দিয়েছি। রোগি জানালেন, তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।’

এটুআই এর’টেলিমেডিসিন সেবা’র জাতীয় পরামর্শক হয়ে কাজ করছেন দিদার-ই-কিবরিয়া।

তিনি জানালেন, যখন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ গত বছর এপ্রিলে দেশব্যাপী লকডাউন ছিল, সেই সময় কেউ এই নতুন মহামারী মোকাবেলা করতে প্রস্তুত ছিল না। তখন থেকে, বিএমডিসিতে নিবন্ধিত প্রায় ৪৫০০ ডাক্তার অবসর সময়ে ফোনে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার কাজটি করে যাচ্ছেন। এজন্য যোগ্য চিকিৎসকদেরকে অবশ্য এটুআই, মুক্তপাঠ এবং টেলিমেডিসিন পরিষেবা দ্বারা বিকশিত জাতীয় ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে কোভিট-১৯ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করতে হয়েছে।

এন-কে

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।