খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমানোর আগে মেকআপ তুলুন ভালো ভাবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৫:১০ অপরাহ্ণ
ঘুমানোর আগে মেকআপ তুলুন ভালো ভাবে

প্রতিদিন কাজকর্মের জন্য বাইরে বেরোতে হয়, ফলে অন্তত সামান্য মেকআপ করতে হয়। বিয়ে বাড়ি অথবা পার্টিতে যাওয়ার আগে আবার ভারী মেপআপ করাটা মাস্ট। তবে অনুষ্ঠান বাড়ি থেকে ক্লান্ত হয়ে ফেরার পর মেকআপ তোলার কথা হয়ত কারোই মাথায় থাকে না। কিন্তু যতই ক্লান্ত হোন না কেন মুখ থেকে মেকআপ না তুলে কখনওই ঘুমাতে যাবেন না। তাহলেই কিন্তু ত্বকের পুরো বারোটা বেজে যাবে।

মুখে মেকআপ নিয়ে ঘুমাতে গেলে মুখে খুব তাড়াতাড়ি বলিরেখা পড়ে যাবে। মেকআপ যত দামিই হোক না কেন ঘুমানোর সময় তা পরিষ্কার করে নিয়ে তবেই ঘুমাতে যান। জেনে নিন ঠিক কী কী করলে আপনার মেকআপ থাকবে নিখুঁত অথচ ত্বকেরও ক্ষতি হবে না।

সঠিক পদ্ধতিতে মেকআপ তুলুন

চোখের কোণে অল্প একটু কাজল লেগে থাকলে কী আর হবে, এই যদি ভেবে থাকেন তা হলে বড়ো ভুল করছেন! দীর্ঘদিন এটা যদি চলে, আপনার ত্বক তো খারাপ হয়ে যাবে। ঘুমোতে যাওয়ার আগে শুধু যে মেকআপ তুলে ফেলতে হবে তাই নয়, মেকআপ তুলতে হবে যথাযথ উপায়ে। টু-স্টেপ ক্লিনিংয়ের উপর জোর দিন। চড়া মেকআপ লাগালে টু-স্টেপ ক্লিনিং করতেই হবে। মেকআপ তোলার সময় বেশি ঘষাঘষি করবেন না। চোখের চারপাশের ত্বক খুব পাতলা। তাই চোখের মেকআপ তোলার সময় খুব হালকা হাতে তুলতে হবে। চোখের চারপাশের ত্বকে টান লাগলে অচিরেই বলিরেখা দেখা দিতে পারে। আপনার ত্বক তেলতেলে, না শুষ্ক, নাকি স্পর্শকাতর, সেটাও জেনে নিন, তা হলে সেই মতো ক্লেনজ়ার কিনতে পারবেন।

ডাবল ক্লেনজ়িংয়ের ওপর জোর দিন

আজকাল ডাবল ক্লেনজ়িং খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এই পদ্ধতিতে ত্বক গভীর থেকে পরিষ্কার হয়ে ওঠে। প্রথমে অয়েল বেসড ফেস ওয়াশ দিয়ে মেকআপ আর আলগা ধুলোময়লাটা তুলে ফেলা হয়, তারপর জেল বেসড ফেসওয়াশ দিয়ে আর একবার ধুয়ে ফেলা হয় যাতে ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়ে যায় আর তেলমুক্ত থাকে। ত্বকের ধরন আর কতটা ভারী মেকআপ করেছেন, তার উপর নির্ভর করে দেখে নিন ডাবল ক্লেনজ়িং আপনার দরকার কিনা! কারণ শুষ্ক ত্বকে ডাবল ক্লেনজ়িং করলে ত্বক আরও শুকিয়ে যেতে পারে।

ঘরোয়া উপায়ে মেকআপ তুলুন

নারকেল তেল যে চুলের পক্ষে কতটা উপকারী তা আমরা সবাই জানি, এই তেল খুব ভাল মেকআপ রিমুভারের কাজ করে। একটি ছোট বাটিতে সামান্য পানি ও কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে তাতে তুলো বা কটন প্যাড চুবিয়ে আপনি ত্বকের উপর থেকে তো বটেই এমনকী, ত্বকের ভিতর থেকেও মেকআপ তুলতে পারেন।

মেকআপ তোলার জন্য কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। একটি ছোট কাচের বাটিতে দুই থেকে তিন টেবিল চামচ কাঁচা দুধ নিয়ে তুলো বা কটন প্যাড চুবিয়ে মুখে হালকা ঘষে মেকআপ তুলে নিতে পারেন। এরপর নিজের ত্বকের ধরণ অনুযায়ী ফেসওয়াশ দিয়ে একবার মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

মেকআপ তোলার জন্য যদি আপনি বেবি অয়েল ব্যবহার করতে চান, তা হলে তুলো বা কটন প্যাডে কয়েক ফোঁটা বেবি অয়েল নিয়ে প্রথমে কাজল, লিপস্টিক ও ত্বকে লেগে থাকা মেকআপ তুলে নিন। এবার আরও একবার অন্য একটি নতুন কটন প্যাডে বেবি অয়েল নিয়ে মুখে বুলিয়ে নিন, গলায়, কানে এবং ঘাড়েও কিন্তু মেকআপ লেগে থাকে সেখান থেকেও তুলতে ভুলবেন না। এর পর আপনার ত্বকের ধরন অনুযায়ী কোনও মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

আই ক্রিম বাদ দেবেন না

ক্লেনজিং-টোনিং-ময়শ্চারাইজিংয়ের গুরুত্ব আপনাকে যে কোনও ত্বক বিশেষজ্ঞ বারবার করে বলবেন। কিন্তু আই ক্রিম বা সিরাম ব্যবহার করার পরামর্শ দেবেন খুব কমজনেই। ত্বক ভালো রাখতে বাদ দেওয়া যাবে না আই ক্রিম। কারণ চোখের চারপাশের পাতলা ত্বকেই প্রথম বয়সের রেখা দেখা যায়।

অ্যান্টি অক্সিডান্ট সিরামের স্পর্শ

ত্বক সুস্থ রাখতে তাকে আর্দ্র রাখারও খুব প্রয়োজন। প্রতিদিনের রূপচর্চায় তাই ব্যবহার করুন অ্যান্টি অক্সিডান্ট সিরাম। এই সিরাম একদিকে যেমন ত্বক আর্দ্র রাখে, তেমনি দূষণ, ধুলোময়লা আর রোদ থেকে ত্বক সুরক্ষিতও রাখে।

ত্বক ডিটক্স করুন

কখনও খেয়াল করেছেন, খুব তেলমশলাদার খাবার খাওয়ার পরের দিন ত্বকটা কেমন নিষ্প্রভ দেখায়? অনেকের তো ব্রণও বেরোয়। এসবের হাত থেকে বাঁচতে আপনার দরকার ডিটক্স পানীয়। প্রতিদিন ভোরে উঠে লেবুর রস আর মধু মিশিয়ে এক গ্লাস পানি খান। গ্রিন টি, শসার রসও শরীরকে খুব ভালো ডিটক্স করতে পারে।

ঘুমানোর সময় কিন্তু আপনার সঙ্গে আপনার ত্বকও নিঃশ্বাস নেয়। তাই সকালে ঘুম থেকে উঠে যদি সতেজ এবং উজ্জ্বল মুখের অধিকারী হতে চান তাহলে অবশ্যই মেকআপ তুলে ঘুমাতে যান।

এন-কে

 

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।