চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও যশোরে বিমান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আজ শনিবার বিকেল চারটা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল ও যশোর বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) এয়ার কমোডর খালিদ হাসান বলেন, আমরা আবহাওয়া পর্যবেক্ষণ করছি, আবহাওয়া দেখে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। যেহেতু চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকবে সেজন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত সিলেট বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা থাকে না।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ওইসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আয়শা খানম সংবাদ বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন