প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি বাবলু, সম্পাদক জসীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ৬:১৯ সন্ধ্যা
প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি বাবলু, সম্পাদক জসীম

প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ ঢাকা জেলা কমিটি (আংশিক) দুই বছরের জন্য গঠন করা হয়েছে। গত ২৮ আগষ্ট রাজধানীর কাকরাইলস্থ হোটেল মেরিনায় সংগঠনের এক সভায় এ কমিটি করা হয়।

নতুন কমিটিতে প্রকৌশলী রবিউল হোসেন বাবলুকে সভাপতি, প্রকৌশলী মোঃ জসীম উদ্দীনকে সাধারণ সম্পাদক, প্রকৌশলী আশফাকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দীনকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
উক্ত কমিটি গঠনকল্পে উপস্থিত ছিলেন প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী রবিউল হোসেন, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহিদ হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নোবেল চাকমা ও নোয়াখালী জেলা কমিটির প্রচার সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম সিফাত।
সভায় উদ্দ্যোক্তা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জীবনমান বৃদ্ধি ও মান উন্নয়নে একে অপরকে সহযোগিতা করার জন্য অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Feb2
Feb2