খুঁজুন
মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রস্তুত ৫০৭ টি শেল্টার, স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯, ৩:১৭ অপরাহ্ণ
কক্সবাজারে প্রস্তুত ৫০৭ টি শেল্টার, স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ৮ টি উপজেলায় ৫০৭ টি সাইক্লোন শেল্টার সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নিজ নিজ উপজেলার ইউএনও গণ এসব সাইক্লোন শেল্টারে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে লোকজনকে নিয়ে আসতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

তবে কক্সবাজার জেলা এখনো ৭ টি অতি ঝুঁকিপূর্ণ জেলাতে না পড়ায় মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে জেলার উপকূলবাসীকে আস্তে আস্তে সাইক্লোন শেল্টার সমুহে আনার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া জেলার সকল প্রাইমারী ও মাধ্যমিক স্কুল গুলোকেও উপকূলবাসীর আশ্রয়ের জন্য তৈরি রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, এমন প্রশ্নের জবাবে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর গতি প্রকৃতি ও আবহাওয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে দ্রুততম সময়ে যেকোন সিদ্ধান্ত নিতে জেলা ও উপজেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইতিমধ্যে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুতি নিতে জেলা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সমুহ সভা করে সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরো বলেন, প্রতিটি উপজেলায় ২ লাখ ৬২ হাজার করে নগদ অর্থ দেওয়া হয়েছে। প্রতি উপজেলাতে ২০৬ মেঃ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আরো ত্রান সামগ্রী জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে।

জেলায় ৬৪৫০ জন রেডক্রিসেন্টের উদ্ধারকারী স্বেচ্ছাসেবককে স্টেনবাই রাখা হয়েছে। ৯৭ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পানি বিশুদ্ধিকরণ টেবলেট ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসকে যে কোন প্রতিকূল অবস্থা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ সহ প্রতিটি উপজেলায় পৃথক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ গুলো ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাব না কমা পর্যন্ত ২৪ ঘন্টা খোলা থাকবে। প্রত্যেক নিয়ন্ত্রণ কক্ষে মোবাইল ফোন দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল ফোন নম্বর হলোঃ ০১৭১৫৫৬০৬৮৮। দুর্যোগকালীন সহায়তার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এনজিও এবং আইএনজিও গুলোও তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। আপদকালীন যেকোন সংকটের কথা সেবাপ্রার্থীরা মোবাইল ফোনে জানালেই প্রশাসনের লোকজন সম্ভব চাহিত সেবা দিতে তাৎক্ষণিক চলে যাবে ইনশাল্লাহ।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দূর্যোগকালীন আপদ মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছুটি বাতিলের এ আদেশ বহাল থাকবে।

সার্বিক প্রস্তুতিটা এমন যে, যদি ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা করতে হয়, তাহলে উপকূলবাসীর জানমালের নিরাপত্তা বিধান করে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবো বলে ডিসি মো. কামাল হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও মহান আল্লাহতায়লার অসীম রহমত কামনা করেছেন। এছাড়া উপকূলবাসীকে ঘূর্ণিঝড় বিষয়ক সরকারি ও এনজিও-র সকল পরামর্শ মেনে চলে এ বিষয়ে সবসময় সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

কক্সবাজারের সিভিল ডা. এম.এ মতিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর শনিবার ও রোববার, ৯ ও ১০ নভেম্বরের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমে মেডিকেল টিম গঠন, জরুরী ওষুধ পত্র, পরিবহন ও অন্যান্য সরঞ্জাম মজুদ রাখতে বলা হয়েছে। জেলা কন্ট্রোল রুমের নিয়মিত রিপোর্ট সদর দপ্তরে প্রেরণের জন্যও বলা হয়েছে।

সিভিল সার্জন, জানান, কক্সবাজার স্বাস্থ্য বিভাগ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে এবং শুক্রবার থেকে কন্ট্রোল রুমের রিপোর্ট সদর দপ্তরে প্রেরন শুরু করেছে।

Feb2

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

দেশের সামগ্রিক বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট আবারও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে খোলা রাখার যে বিশেষ সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার (১ জুন) থেকে নতুন করে এই নির্দেশনা পুরো দেশে কার্যকর করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি সরকারি আদেশ জারি করা হয়েছে। এই বিশেষ নির্দেশনাটি অনতিবিলম্বে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে সরকারি চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এর আগে দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত সফলভাবে কার্যকর ছিল। তবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের বিপুল পরিধি ও সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উৎসব ও উৎসব-পরবর্তী বিশেষ সুবিধার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও সরকারের আগের মূল সিদ্ধান্তটি পুনর্বহাল করা হলো। এর ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে দেশের সব ধরণের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজারকে ঠিক সন্ধ্যা ৭টার মধ্যে তাদের সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে।

বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ অপচয় রোধ ও সাশ্রয় নিশ্চিত করতে শপিংমলের পাশাপাশি আরও কিছু কড়া বিধিনিষেধ আরোপ করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন আদেশ অনুযায়ী, দেশের সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও বিজ্ঞাপনের ডিজিটাল আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যেই বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য স্থানীয় মেলা, জাতীয় বাণিজ্য মেলা এবং যেকোনো ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টও সন্ধ্যা ৭টার মধ্যে সম্পূর্ণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে এই নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে।

তোফায়েল আহমেদ মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ মারা গেছেন

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ (সোমবার) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ (সোমবার, ১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।