ফটিকছড়িতে মনা মেম্বার স্মৃতি ব্যাটমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত
২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হল মরহুম নুরুল ইসলাম (মনা মেম্বার) স্মৃতি গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা। গত ২ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম সঞ্চালনায় ও মিষ্টি পরিবার উদ্যেগে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ হারুন। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন।
প্রধান আলোচক ছিলেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা আওয়ামীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, সাবেক কমিশনার আব্দুল কাইয়ুম স্বপন, দি স্কয়ার হাসপাতালের এমডি মহিন উদ্দীন চৌধুরী, অধ্যাপক আবুল কালাম আজাদ, কমিশনার হেলাল উদ্দিন, পৌর খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রাকিব, মাষ্টার মুহাম্মদ মামুন, আওয়ামীলীগ নেতা আহমদুল হক, রফিকুল আলম চৌধুরী, মুহা ইউচুপ,ক্রীড়া সংগঠন মুহাম্মদ সেলিম, মুহাম্মদ ইউচুপ চৌধুরী, মুহাম্মদ জামাল উদ্দিন,এমরান হোসেন, মোতাহের হোসেন বাবু, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল আলম সাজ্জাদ, সাইফুদ্দিন, নজরুল খান,ববি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মরহুম নুরুল ইসলাম মনা মেম্বার একজন সফল জনপ্রতিনিধি ও এই এলাকার আলোকিত মানুষ ছিলেন। এই আয়োজনে এলাকার যুব সমাজের মেধার বহিঃপ্রকাশ ঘটেছে। এসময় বক্তারা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।
উল্লেখ্য যে, খেলায় ফটিকছড়ি ইমতিয়াজ জুটি কে ০-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শাইরা পাড়া একতা সংঘ।


আপনার মতামত লিখুন