খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন সাত ক্রিকেটার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৬ অপরাহ্ণ
ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন সাত ক্রিকেটার

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাত ক্রিকেটার। তারা হলেন- নাঈম শেখ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। সঙ্গে আছেন আরেক ক্রিকেটার জাকির হাসান ও তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ।

ওমরাহ পালন করতে যাওয়া সবাই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা নাগাদ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের মতে, ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন ক্রিকেটাররা। এরপর কয়েক দিনের বিশ্রাম শেষে উড়াল দিতে বিশ্বকাপ মঞ্চে নিজেদের মেলে ধরতে।

কথা রয়েছে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে জাতীয় দল। ওমান পৌঁছার পর সেখানে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। লক্ষ্য প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। বিশ্বকাপের প্রথম পর্বে তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে যোগ্যতা অর্জন করতে হবে মূল পর্ব তথা সুপার টুয়েলভে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ১৭ অক্টোবর। ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে খেলবে সাকিব-মাহমুদউল্লাহরা। আর কোয়ালিফায়ারের সর্বশেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষের স্কোয়াড:

স্কটল্যান্ড: ডকাইল কোয়েৎজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, জশ ডেভি, ক্রিস গ্রিভস, অ্যালেসডার এভান্স, ওলি হেয়ারস, ম্যাথু ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলাউড, সাফয়ান শরিফ, ক্রিস সোল, জর্জ মুনসি, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (অতি: উইকেটকিপার), মার্ক ওয়াট এবং ব্র্যাড হুইল।

ওমান: যীশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, মোহাম্মদ নাদিম, আয়ান খান, জতিন্দর সিং, খাওয়ার আলী, সুরজ কুমার, সন্দিপ গোউড, নেস্টার ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, ফায়াজ বাট, খুররম খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ।

পাপুয়া নিউগিনি: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, কিপ্লিং ডরিগা, টনি উরা, হিরি হিরি, গডি টোকা, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরিয়া, চাঁদ সপার, জ্যাক গার্ডনার, সাইমন আটাই, জেসন কিলা।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…