খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজকে নিয়েই মাঠে নামছে রাজস্থান!

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩৬ অপরাহ্ণ
মুস্তাফিজকে নিয়েই মাঠে নামছে রাজস্থান!

পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। মুস্তাফিজের দল রয়েছে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে, আর লোকেশ রাহুলের দল রয়েছে সপ্তম স্থানে। দুই দলেরই জয়ের সংখ্যা সমান। সাত ম্যাচে তিনটি জয় রয়েছে রাজস্থান রয়্যালসের, অন্যদিকে ৮ ম্যাচে তিনটি জয় পেয়েছে পাঞ্জাব কিংস।

এমনই পরিসংখ্যান নিয়ে আইপিএলের দ্বিতীয় ভাগে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে উভয় দল। গতরাতে সাকিব কলকাতার একাদশে সুযোগ না পেলেও আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে রয়্যালসের একাদশে থাকছেন মুস্তাফিজ। এমনটাই জানা গেছে ইএসপিএন ক্রিকইনফো সূত্রে।

এদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে আজকের লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। অন্তত মুস্তাফিজদের জন্য আজকের ম্যাচটা প্রতিশোধের মঞ্চই বলা যায়। আগেরবার মুখোমুখিতে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরির পরও পাঞ্জাব কিংসের কাছে চার রানে হেরেছিল রাজস্থান। তবে শক্তির দিক দিয়ে পাঞ্জাবের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়েই পড়েছে মুস্তাফিজরা।

আইপিএলের প্রথম পর্বে দুই ইংলিশ তারকা জস বাটলার, বেন স্টোকসকে পেলেও এবার তাঁদের কাউকেই পাচ্ছে না রাজস্থান। তবে চার বিদেশির মধ্যে উদ্বোধনী জুটিতে জ্যাসয়ালের সঙ্গে থাকবেন ক্যারিবিয় তারকা এভিন লুইস। বাকি তিন জনের মধ্যে একাদশে থাকার সম্ভবনা রয়েছে লিয়াম লিভিংস্টোন, ক্রিস মরিস ও মুস্তাফিজুর রহমানের।

অন্যদিকে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ওপেনিং জুটি ভাঙতে চাইবে না পাঞ্জাব। ফলে তিনে ব্যাট করবেন ক্যারিবিয় দানব ক্রিস গেইল। প্রথম ভাগে ব্যাট হাতে নিকোলাস পুরানের সময়টা ভালো না কাটলেও আজকের ম্যাচেও তার প্রতি আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। একাদশে দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা অজি পেসার নাথান এলিসকেও।

দুই দলের সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালসঃ যশবি জ্যাসয়াল, এভিন লুইস, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রাইয়ান পরাগ, শুভম ডুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, চেতন শাকারিয়া/জয়দেব উনাদকাট।

পাঞ্জাব কিংসঃ লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন/আদিল রশিদ, রবি বিষ্ণই, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামি, নাথান এলিস।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…