রাজশাহীতে করোনায় মৃত্যু ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ সকাল
রাজশাহীতে করোনায় মৃত্যু ৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা পজেটিভ ও সাতজন উপসর্গে মারা যান।

আজ সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন।

পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে হাসপাতালের করোনা ডেডিকেটেড ২৪০টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১২৩ জন।

এন-কে

Feb2
Feb2